২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ৭৮জন নিহত

ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে বুধবার কমপক্ষে ৭৮জন নিহত হয়েছে। ১১০ আরোহীকে বহন করা বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই এতে আগুন ধরে যায়। দেশটির বিমান বাহিনীর এক মুখপাত্র একথা জানিয়েছেন। স্থানীয় টেলিভিশনের ছবিতে দেখা গেছে সি-১৩০ হারকিউলিস বিমানটি বেশকিছু বাড়িঘরের ওপর ভেঙ্গে পড়ে এবং এতে আগুন ধরে গিয়ে ব্যাপক কালো ধোয়ার সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে বিমান ও বাড়িঘরের বহু ভাঙ্গাচোরা ধ্বংসস্তুপ ছড়িয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2009, 04:54 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

জাকার্তা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে বুধবার কমপক্ষে ৭৮জন নিহত হয়েছে। ১১০ আরোহীকে বহন করা বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই এতে আগুন ধরে যায়। দেশটির বিমান বাহিনীর এক মুখপাত্র একথা জানিয়েছেন। স্থানীয় টেলিভিশনের ছবিতে দেখা গেছে সি-১৩০ হারকিউলিস বিমানটি বেশকিছু বাড়িঘরের ওপর ভেঙ্গে পড়ে এবং এতে আগুন ধরে গিয়ে ব্যাপক কালো ধোয়ার সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে বিমান ও বাড়িঘরের বহু ভাঙ্গাচোরা ধ্বংসস্তুপ ছড়িয়ে পড়েছে। বিমান বাহিনীর মুখপাত্র ব্যামবাং সোয়েলিস্তিও জানান, "আমাদের কাছে সর্বশেষ যে তথ্য রয়েছে তাতে দেখা গেছে ৭৮জন নিহত হয়েছে এবং ১৫জন জীবিত রয়েছে।" তিনি জানান, উদ্ধারকারীরা এখনও বাকীদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সোয়েলিস্তিও আরও জানান, সি-১৩০ হারকিউলিস বিমানটিতে ১১জন ক্রু এবং ৯৯জন যাত্রী ছিল। এদের মধ্যে বিমান বাহিনীর লোকজনসহ তাদের পরিবারের বেসামরিক সদস্যরাও রয়েছে। এর আগে দেশটির মেট্রো টেলিভিশন পুলিশের উদ্ধৃতি দিয়ে জানায় ওই ঘটনায় ৫৭জন নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১১৩১ ঘ.