কলম্বো, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চার পূর্বসূরি যা করতে পারেননি তা করলেন শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। অনেকেই বিশ্বাস করতেন বিশ্বের সবচেয়ে একগুঁয়েমিপূর্ণ গৃহযুদ্ধের অবসান ঘটানো অসম্ভব ব্যাপার। কিন্তু রাজাপাকসে তার যবনিকাপাত ঘটাতে সক্ষম হয়েছেন।
৬৪ বছর বয়সী পোড় খাওয়া এই রাজনীতিককে এখন তামিলদের আস্থা অর্জন করার যুদ্ধে জিততে হবে। তার প্রতি কট্টর সিংহলি জাতীয়তাবাদীদের সমর্থনের ফলে কয়েক দশক ধরে বর্বরতার ক্ষত বয়ে বেড়ানো তামিলদের মনে যে সন্দেহ দানা বেঁধেছে তা দূর করতে হবে।
প্রণোদনা সৃষ্টি করার প্রবণতা ও সংবেদনশীল মানসিকতার কারণে তিনি হয়তো ওই সন্দেহ দূর করতে সক্ষম হবেন।
যুদ্ধের শেষ কয়েক সপ্তাহে পশ্চিমাদের তীব্র সমালোচনাকে পাশে ঠেলে তিনি সামনে এগিয়ে গেছেন। যুক্তি দেখিয়েছেন, লিবারেশন টাইগারস অব তামিল ইলমকে (এলটিটিই) পরাজয় এড়ানোর আর সুযোগ দেওয়া ঠিক হবে না।
টাইগার নেতা ভেলুপিল
bdnews24