কলম্বো, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকার প্রেসিডেন্ট মহিন্দা রাজাপাকসে পার্লামেন্টে দেওয়া ভাষণে এলটিটিই'র বিরুদ্ধে যুদ্ধে বিজয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মঙ্গলবার। কিন্তু তামিল টাগারপন্থি একটি ওয়েবসাইট একইদিনে এলটিটিই প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণের মৃত্যুর খবর নাকচ করে দিয়ে দাবি করেছে তিনি জীবিত ও নিরাপদে আছেন।
১৯৮৩ সালের পর থেকে প্রথমবারের মতো পুরো দ্বীপদেশটিতে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সরকারি ঘোষণা এবং বিজয় উল্লাসের মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র শ্রীলংকা সরকারকে তামিল জনগণের স্বার্থরক্ষা এবং যুদ্ধাঞ্চলে আটকাপড়া লক্ষাধিক বেসামরিক তামিলকে রক্ষা ও পুনর্বাসনের আহ্বান জানিয়েছে।
একইসঙ্গে শ্রীলংকায় মানবাধিকার লঙ্ঘন, বিশেষত বেসামরিক লোকজনের মৃত্যুর বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি করেছে ইউরোপীয় ইউনিয়ন।
ওদিকে, সোমবার চূড়ান্ত লড়াইয়ে এলটিটিই'র পরাজয়ের খবর প্রকাশের পর বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী ও বড় শহরগুলোতে ব্যাপক করেছে প্রবাসী তামিল স
bdnews24