২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনমোহনকে পার্লামেন্ট নেতা নির্বাচিত করল কংগ্রেস

ভারতের কংগ্রেস দলটি মঙ্গলবার সর্বসম্মতভাবে মনমোহন সিংকে পার্লামেন্টের দলনেতা নির্বাচিত করেছে। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তার নিয়োগের পথ পরিষ্কার হল। রয়টার্সের একজন প্রতিবেদক এ খবর দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 06:40 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

নয়াদিল্লি, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের কংগ্রেস দলটি মঙ্গলবার সর্বসম্মতভাবে মনমোহন সিংকে পার্লামেন্টের দলনেতা নির্বাচিত করেছে। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তার নিয়োগের পথ পরিষ্কার হল। রয়টার্সের একজন প্রতিবেদক এ খবর দিয়েছেন। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী মনমোহন সিংয়ের নাম প্রস্তাব করেন এবং নবনির্বাচিত কংগ্রেস এমপিরা টেবিল চাপড়ে উল্লসিতভাবে এ প্রস্তাবকে সমর্থন করেন। ১৫তম লোকসভা নির্বাচনে কংগ্রেস জোটের বিপুল বিজয়ের পরপরই সোনিয়া বলেছিলেন মনমোহনই ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১২৪৭ ঘ.