ব্রাসেলস, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)--- ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদরপ্তরের বেসমেন্টে সোমবার আগুন লাগনে শত শত কর্মীকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। তবে এ ঘটনায় কারও আহত হওয়ার খবর জানা যায়নি। কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
ইইউ'র সদরদপ্তর বারলেমন্ত ভবনের কাছ থেকে বিবিসির একজন সাংবাদিক জানিয়েছেন, তিনি ভবনের ছাদ দিয়ে ঘন ধোঁয়া বের হয়ে আসতে দেখেছেন। খবর পেয়ে দমকল বাহিনীর বেশ কয়েকটি গাড়ি ও অ্যাম্বুলেন্স ছুটে আসে।
ইইউ'র তথ্য কর্মকর্তা নিকো কেপেনস জানান, নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানিয়েছেন, প্রেস রুমে আগুন লেগেছে। "আমার বিশ্বাস, সবাইকে বের করে আনা হয়েছে। আতঙ্ক কেটে গেছে।"
তিনি বলেন, আগুন লাগার কারণ সম্পর্কে কোন তথ্য তার কাছে নেই।
১৮ তলা বারলেমন্ত ভবনে ইইউর প্রায় ৩ হাজার কর্মী কাজ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১২২ ঘ.
bdnews24