২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিল টাইগার প্রধান প্রভাকরণ 'মৃত'

লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (এলটিটিই) এর প্রতিষ্ঠাতা প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণকে সোমবার সকালে হত্যা করেছে শ্রীলংকার সেনাবাহিনীর বিশেষ কমান্ডো সেনারা। যুদ্ধক্ষেত্র থেকে পালানোর চেষ্টার সময় তাকে হত্যা করা হয়। দেশটির সেনাসূত্রগুলো এ দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2009, 08:50 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

কলম্বো, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (এলটিটিই) এর প্রতিষ্ঠাতা প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণকে সোমবার সকালে হত্যা করেছে শ্রীলংকার সেনাবাহিনীর বিশেষ কমান্ডো সেনারা। যুদ্ধক্ষেত্র থেকে পালানোর চেষ্টার সময় তাকে হত্যা করা হয়। দেশটির সেনাসূত্রগুলো এ দাবি করেছে। আত্মঘাতী হামলার কৌশলে এলটিটিইকে গড়ে তোলা ৫৪ বয়সী এই র্দুর্ধষ গেরিলা নেতা অঙ্গীকার করেছিলেন যে, তিনি কখনোই জীবিত অবস্থায় ধরা পড়বেন না। নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর একটি সূত্র রয়টার্সকে জানায়, "এটা নিশ্চিত যে ভোরের আগে আগে একটি অ্যাম্বুলেন্সে করে পালিয়ে যাওয়ার সময় প্রভাকরণকে হত্যা করা হয়েছে। আমরা প্রেসিডেন্টের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করছি।" অন্যান্য চারটি সূত্রও এ খবর নিশ্চিত করেছে। তবে সেনাবাহিনীর কাছ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। শ্রীলংকার রাষ্ট্রীয় টেলিভিশনে সোমবার প্রথমবারের মতো প্রভাকরণের ছেলে এবং অন্যান্য শীর্ষ নেতাদের নিহত হওয়ার খবর ও ছবি প্রকাশ করার পরপরই এলটিটিই প্রধানের মৃত্যুর খবর পাওয়া যায়। রোববার ২৫ বছরের এ যুদ্ধে পরাজয় স্বীকার করে নেয় এলটিটিই। অবশ্য এর একদিন আগেই সেনারা পুরো উপকূলীয় এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর এলটিটিই-কে সামরিকভাবে পরাস্ত ঘোষণা করেন শ্রীলংকার প্রেসিডেন্ট মহিন্দা রাজাপাকসে। ২০০২ সালের অস্ত্রবিরতি ভেঙ্গে পড়ার পর লাগাতার অভিযান চালিয়ে তামিল টাইগারদের নিয়ন্ত্রণে থাকা উত্তরপূর্বাঞ্চলের প্রায় ১৫,০০০ বর্গকিলোমিটার এলাকা পুনর্দখল করে নেয় সেনাবাহিনী। সোমবার সকালে সেনাবাহিনী জানায় এলটিটিইর চার শীর্ষ নেতা যুদ্ধে নিহত হয়েছেন এবং তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে এলটিটিই প্রধানের ছেলের মৃতদেহও রয়েছে। দেশটির এক সেনা মুখপাত্র জানায় এখন ছোট্ট একটি জঙ্গল এলাকায় অবশিষ্ট টাইগার গেরিলাদের নির্মূল করে 'চূড়ান্ত অভিযান' পরিচালনা করছে এবং গেরিলা ঘাঁটিটি 'পরিস্কার' করছে সেনারা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কেহেলিয়া রামবুকওয়ালা বলেছেন, একটি মৃতদেহ পাওয়া গেছে যা প্রভাকরণের ছেলে চার্লস এন্টনির বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান উদ্ধার করা অপর তিনটি মৃতদেহের একটি এলটিটিই'র রাজনৈতিক শাখার প্রধান বলসিঙ্গম নাদেসানের, একটি তাদের শান্তি সচিবালয়ের প্রধান শিবরত