২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যা পূরণের মিত্র বাছাই করছে কংগ্রেস জোট

লাকসভা নির্বাচনে অসাধারণ ফলাফলের পর এখন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার যাদুকরি ২৭২ আসনের হিসেব মেলাতে মাত্র ১৬জন এমপি'র সমর্থন প্রয়োজন কংগ্রেস জোটের। কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) কি কেবল ওই সংখ্যা পূরণ করবে না কি একটি স্থিতিশীল সরকারের জন্য উপযুক্ত মিত্র বাছাই করে সমন্বয় আনবে সেটাই এখন দেখার বিষয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2009, 07:28 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

নয়াদিল্লি, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর পটকম/রয়টার্স) - লোকসভা নির্বাচনে অসাধারণ ফলাফলের পর এখন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার যাদুকরি ২৭২ আসনের হিসেব মেলাতে মাত্র ১৬জন এমপি'র সমর্থন প্রয়োজন কংগ্রেস জোটের। কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) কি কেবল ওই সংখ্যা পূরণ করবে না কি একটি স্থিতিশীল সরকারের জন্য উপযুক্ত মিত্র বাছাই করে সমন্বয় আনবে সেটাই এখন দেখার বিষয়। ভারতের এনডিটিভি জানিয়েছে, নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে কংগ্রেসের ইউপিএ জোটের দখলে রয়েছে ২৫৫টি আসন এবং আরও একটিতে এগিয়ে রয়েছে তারা। বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) পেয়েছে ১৬৬টি আসন। কমিউনিস্টদের নেতৃত্বাধীন 'তৃতীয় মোর্চা' পেয়েছে ৭৮টি আসন এবং আরও ২টিতে এগিয়ে রয়েছে তারা। এছাড়া 'চতুর্থ মোর্চা' হিসেবে পরিচিত উত্তর প্রদেশের সমাজবাদী পার্টি এবং বিহারের রাষ্ট্রীয় জনতা দল ও লোক জনশক্তি পার্টি মিলে পেয়েছে মোট ২৯টি আসন। স্বতন্ত্র ও অন্যান্যরা পেয়েছে ১৪টি আসন। (বিস্তারিত আসছে) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৩৪ ঘ.