২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোকসভা নির্বাচনের ভোট গণনায় কংগ্রেস এগিয়ে

ভারতে লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গণনায় কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে বলে জানিয়েছে দেশটির একাধিক টেলিভিশন চ্যানেল। গত ১৬ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত মোট পাঁচটি পর্বে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। শনিবার নির্বাচন কমিশন কম্পিউটার ভিত্তিক এ ভোট গণনা শুরু করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2009, 06:06 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

নয়াদিল্লি, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতে লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গণনায় কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে বলে জানিয়েছে দেশটির একাধিক টেলিভিশন চ্যানেল। গত ১৬ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত মোট পাঁচটি পর্বে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। শনিবার নির্বাচন কমিশন কম্পিউটার ভিত্তিক এ ভোট গণনা শুরু করে। স্থাণীয় গণমাধ্যম জানায় পার্লামেন্টের মোট ৫৪৩টি আসনের মধ্যে ৪২৫টি আসনের প্রাথমিক গণণায় দেখা গেছে এককভাবে সবচেয়ে বেশি আসনে এগিয়ে আছে কংগ্রেস জোট। এনডিটিভি জানায় কংগ্রেস জোট ১৯৮টি এবং বিজেপি জোট ১২৬টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে সিএনএন-আইবিএন জানিয়েছে কংগ্রেস জোট ১৮৫টি এবং বিজেপি জোট ১২০টি আসনে এগিয়ে আছে। সরকার গঠন করতে হলে একটি দল বা জোটকে অবশ্যই পার্লামেন্টের ২৭২ জন সদস্যেও সমর্থন পেতে হবে। (বিস্তারিত আসছে) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১২১০ ঘ.