২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'উদ্ভিদজাত' বোতলে কোকো-কোলার পানীয়

কোকো-কোলা কোম্পানি বৃহস্পতিবার জানিয়েছে, আখ গাছ ও চিনি তৈরি প্রক্রিয়ায় আখের সৃষ্ট গাদের মিশ্রণে তারা নতুন একধরনের প্লাস্টিক বোতল উদ্ভাবন করেছে। এই উদ্ভাবনের মাধ্যমে পরিবেশ-বান্ধব মোড়ক বা পাত্র তৈরিতে মানব চেষ্টার আরেকধাপ অগ্রগতি হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 12:49 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

নিউ ইয়র্ক, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কোকো-কোলা কোম্পানি বৃহস্পতিবার জানিয়েছে, আখ গাছ ও চিনি তৈরি প্রক্রিয়ায় আখের সৃষ্ট গাদের মিশ্রণে তারা নতুন একধরনের প্লাস্টিক বোতল উদ্ভাবন করেছে। এই উদ্ভাবনের মাধ্যমে পরিবেশ-বান্ধব মোড়ক বা পাত্র তৈরিতে মানব চেষ্টার আরেকধাপ অগ্রগতি হল। নতুন বোতলের ৩০ ভাগ আখ ও এর গাদ থেকে তৈরি। কোম্পানিটি জানিয়েছে, এ বছরের শেষনাগাদ উত্তর আমেরিকায় তাদের 'ডেসানি' পানীয় এবং আরও কয়েকটি কার্বনেটেড পানীয় পরীক্ষামূলকভাবে এই বোতলে করে বাজারজাত করা হবে। প্রসঙ্গত, প্লাস্টিকের বোতল তৈরি হয় পেট্রোলিয়ামজাত বস্তু থেকে যার পুনঃপ্রক্রিয়াজাত করা সম্ভব হয় না। পরিবেশ রক্ষার দাবি জোরালো হয়ে ওঠায় খাদ্য ও পানীয়ের অনেক বড় কোম্পানি এখন আকারে ছোট ও তুলনামূলক পরিবশেবান্ধব মোড়ক তৈরির চেষ্টা চালাচ্ছে। বিশেষ করে বিশাল 'ওয়াল-মার্ট স্টোরস ইনকর্পোরেশন' মোড়কজাতের ক্ষেত্রে তাদের সরবরাহকারীরা পরিবেশ রক্ষা ও খরচ কমাতে সক্ষম হচ্ছে কীনা তা পরিমাপ করার জন্য 'প্যাকেজিং স্কোরকার্ড' চালু করার পর এই প্রবণতা বেড়েছে। কোকো-কোলার প্রতিদ্বন্দ্বী পেপসি এবং নেসলে কোম্পানিও কম প্লাস্টিক ব্যবহৃত হালকা ওজনের বোতলে পণ্য বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮৫৫ ঘ.