কলোম্বো, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জোরাল আহ্বানের মুখেও শ্রীলংকায় যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সঙ্গে ওবামাও বুধবার কড়া ভাষায় এলটিটিইকে অস্ত্রসমর্পণ করে যুদ্ধাঞ্চলে আটকা পড়া লোকজনদের মুক্ত করার এবং সেনাবাহিনীকে গোলাবর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
কিন্তু এ আহ্বানের মুখেও কোনওরকম যুদ্ধবিরতি করার সম্ভাবনা নাকচ করেছে শ্রীলংকা। সেনারা ক্ষুদ্রাস্ত্র ব্যবহার করছে বলে জানিয়েছে সরকার।
শ্রীলংকার দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবাধিকার বিষয়ক মন্ত্রী মাহিন্দা সামারাসিঙ্গে বলেছেন, "এলটিটিই অস্ত্রসমর্পণ করে আত্মসমর্পণ করলেই আমরা অভিযান বন্ধ করব। তখন আর বেসামরিক লোকজনদের মুক্ত করতে অভিযান চালানোর প্রয়োজন পড়বে না।" তিনি আরও বলেন, সেনারা ভারী অস্ত্র ব্যবহার করছে না।
ওদিকে, লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই)'র রাজনৈতিক শাখার প্রধান বি নাদেশান এক বিবৃতিতে বলেছেন, এলটিটিই স্থায়ী যুদ্ধবিরতি সমর্থন করে। কিন্তু অস্ত্রসমর্পণ নয়। অস্ত্রকে তিনি এলটিটিই'র 'রক্ষাকবচ' আখ্যা দেন।
আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) বলেছে, বৃহস্পতিবারে লড়াইয়ের কারণে তারা যুদ্ধাঞ্চলে তৃতীয়দিনের মতো ত্রাণ সরবরাহে ব্যর্থ হয়েছে।
রেডক্রসের মুখপাত্র সারসি বিজয়রত
bdnews24