২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান মোকাবেলায় পাকিস্তানকে ঘনিষ্ঠ সহযোগিতার প্রতিশ্র"তি ব্রিটেনের

তালেবান জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে পাকিস্তানকে সন্ত্রাস-বিরোধী যুদ্ধ এবং অর্থনৈতিক উন্নয়নে ঘনিষ্ঠ সহযোগিতা করার প্রতিশ্র"তি দিয়েছে ব্রিটেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 10:01 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

লন্ডন, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তালেবান জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে পাকিস্তানকে সন্ত্রাস-বিরোধী যুদ্ধ এবং অর্থনৈতিক উন্নয়নে ঘনিষ্ঠ সহযোগিতা করার প্রতিশ্র"তি দিয়েছে ব্রিটেন। লন্ডনে বৈঠকের পর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন দুদেশের মধ্য 'কৌশলগত সংলাপের' পরিকল্পনা তুলে ধরেন। গত মাসেই পাকিস্তান সফরের সময় ব্রাউন এ পরিকল্পনার বিষয়টি অবহিত করেছিলেন। জারদারির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ব্রাউন বলেন, "অর্থনৈতিক উন্নয়ন, বিভিন্ন প্রতিষ্ঠান শক্তিশালীকরণ ও আরও বেশি সহযোগিতার ভিত্তিতে সন্ত্রাসবাদ ও অন্যান্য ক্ষেত্রে নিরাপত্তা পরিস্থিতিরি অগ্রগতির জন্য আমাদের আরও সমন্বিত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা প্রয়োজন।" আফগানিস্তান ও পাকিস্তানে আল কায়েদা ও তালেবান জঙ্গি দমনে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইতোমধ্যে নতুন কৌশল ঘোষণা করেছে। পাকিস্তান সরকার জঙ্গিদের ছাড় দিচ্ছে বলে ওয়াশিংটনের অভিযোগের পর সোয়াত উপত্যকায় তালেবানদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পাকিস্তানের সেনাবাহিনী। কৌশলগত সংলাপের অংশ হিসেবে করণীয় নির্ধারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিবছর পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এক যৌথ বিবৃতিতে জারদারি ও ব্রাউন বলেন, "স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও দারিদ্র কমাতে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও কট্টরপন্থার বিরুদ্ধে সমন্বিত প্রচেষ্টাকেই আমরা গুরুত্ব দেব।" পাকিস্তানকে আগামী চার বছরে এক বিলিয়ন ডলার উন্নয়ন সাহায্যের ঘোষণা দিয়েছে ব্রিটেন। শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রগতির পেছনে ব্যয় করা হবে এর অর্ধেক অর্থ। এছড়া ব্রাউন জানিয়েছে, সোয়াত এলাকায় সেনাবাহিনীর অভিযানের কারণে বাস্তুচ্যুত হয়ে পড়া মানুষদের সহযোগিতায় ব্রিটেন পাকিস্তানকে ১২ মিলিয়ন পাউন্ড সাহায্য দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৫৫০ ঘ.