ইয়াঙ্গুন, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাড়িতে মার্কিন নাগরিকের অনুপ্রবেশের ঘটনায় আইন ভঙ্গের অভিযোগে বৃহস্পতিবার মিয়ানমারের বিরোধিদলীয় নেত্রী অং সান সু চি'র বিচার শুরু হয়েছে। সু চি'র আইনজীবি কে উইন একথা জানিয়েছেন।
উইন জানান, এই ঘটনায় দোষী সাব্যস্ত হলে সু চি'র পাঁচ বছর কারাদণ্ড হতে পারে। শান্তিতে নোবেল বিজয়ী সু চি বর্তমানে ছয় বছর মেয়াদে বন্দি আছেন। আগামী ২৭ মে এই ছয় বছরের মেয়াদ শেষ হবে।
তিনি রয়টার্সকে আরো বলেন, "বিশেষ শাখার কর্মকর্তারা তাকে জানিয়েছেন সু চি এবং তার দুই সহযোগীকে অভিযুক্ত করা হবে।"
দলীয় কর্মীরা অভিযোগ করেছেন, সামরিক জান্তার প্রতিশ্র"ত ২০১০ সালের নির্বাচন থেকে সু চিকে সরিয়ে রাখতে ষড়যন্ত্রমূলকভাবে এই বিচার করা হচ্ছে।
ইয়াংগুনের ইনসেন কারাগারে এই বিচার হবে। বৃহস্পতিবার সুচি ও তার অন্য দুই সহযোগীকে সেখানে নেওয়া হয়েছে।
নিু রক্তচাপ ও পানিশূন্যতার কারণে ৬৩ বছরের সু চি গত সপ্তাহ চিকিৎসা নিয়েছেন। সু চি গত ১৯ বছরের মধ্যে ১৩ বছর গৃহবন্দি আছেন।
কি উইন জানান, সু চির বিরুদ্ধে আইনের ২২ ধারা ভঙ্গের অভিযোগ আনা হতে পারে। যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড থেকে রাষ্ট্রকে রক্ষার বিধান আছে এই ধারায়। ১০ এর (বি) ধারায় গৃহবন্দি থাকা অবস্থায় কেউ এই আইন ভঙ্গ করলে তার ৩ থেকে ৫ বছরের জেল হতে পারে।
এ ঘটনায় মার্কিন নাগরিক জন ইয়েত্তোকেও অভিযুক্ত করে সমভাবে তার বিচার প্রক্রিয়া চালানো হবে।
উলে
bdnews24