কাবুল, ১৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বুধবার আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত শহরে তালেবান হামলার একদিন পর বুধবার একই শহরে ন্যাটো ঘাঁটির বাইরে আত্মঘাতী বোমা হামলায় ৭ আফগান নিহত হয়েছে।
২০০১ সালে তালেবান শাসন অবসানের পর আফগানিস্তানে সেনা সংখ্যা বৃদ্ধি করা হলেও সহিংসতার মাত্রা বর্তমানে মারাত্মক পর্যায়ে পৌঁছেছে।
বুধবার খোস্ত শহরে বিস্ফোরক ভর্তি একটি গাড়িতে আত্মঘাতী বোমা হামলাকারীর হামলায় অন্য আরও ২১ জন আহত হয়।
প্রাদেশিক এক কর্মকর্তা জানিয়েছেন, হামলায় হতাহতরা সবাই শ্রমিক। তারা কাজ করছিল। হামলায় ন্যাটো-নেতৃত্বাধীন সেনা হতাহতের কিংবা ক্ষয়ক্ষতির কোনও খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রাদেশিক কর্মকর্তা ওয়াজির পাদশাহ্ রয়টার্সকে জানান, "মার্কিন বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এলকিউ/১৫২৪ ঘ.
bdnews24