মিউনিখ, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -যুদ্ধাপরাধে অভিযুক্ত নাৎসি মৃত্যুশিবিরের রক্ষী জন ডেমিয়ানিউক মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে জার্মানিতে পৌঁছেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৩ সালে প্রায় ২৯,০০০ ইহুদি হত্যাকাণ্ডে সহায়তা করার অভিযোগে বিচারের মুখোমুখি করতে দীর্ঘ আইনি লড়াইয়ের পর তাকে জার্মানিতে নিয়ে আসা সম্ভব হল।
ডেমিয়ানিউককে জার্মানিতে আনতে পারায় অবশিষ্ট শীর্ষ নাৎসি যুদ্ধাপরাধীদের বিচারের আশা পুনরুজ্জীবিত হয়েছে।
দক্ষিণ জার্মানির মিউনিখ বিমানবন্দরে ডেমিয়ানিউককে বহনকারী বিমানটি এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পুরো এলাকাটি ঘিরে ফেলে পুলিশের গাড়ি এবং অ্যাম্বুলেন্স। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ ৮৯ বছর বয়সী ডেমিয়ানিউককে জার্মানির পুলিশী হেফাজতে নেওয়া হয়।
মিউনিখ স্টেট প্রসিকিউটরের দপ্তর থেকে জানানো হয়েছে, একজন চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করে দেখবেন। চিকিৎসক তাকে যাতায়াতে সক্ষম মনে করলে মিউনিখের কাছে স্টেডহেইমের কারাগারে নিয়ে যাওয়া হবে ডেমিয়ানিউককে।
সিমন বিয়েজেনথান সেন্টারের শীর্ষ দশ 'মোস্ট ওয়ান্টেড' সন্দেহভাজন যুদ্ধাপরাধীর তালিকার শীর্ষে রয়েছে ডেমিয়ানিউকের নাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হলোকস্ট বা ইহুদি নিধনযজ্ঞের সময় তিনি জার্মানির 'সোবিবর ডেথ ক্যাম্প' এর কারারক্ষী ছিলেন।
মার্চ মাসে মিউনিখের এক বিচারক ওই মৃত্যুশিবিরটিতে ইহুদি হত্যাকাণ্ডে সহায়তা করার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অবশ্য জার্মানির আদালত এখনও সিদ্ধান্ত নিতে পারে যে, তিনি বিচারের মুখোমুখি হওয়ার অনুপযুক্ত।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং হলোকস্টের প্রায় ৬০ বছর পর ডেমিয়ানিউকের বিচার প্রক্রিয়া নিয়ে গণমাধ্যমের লাগাতার স
bdnews24