২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে নতুন করে সেনা অভিযানে ৩০ জঙ্গি নিহত

ইরাকের দিয়ালা প্রদেশে নিরাপত্তা বাহিনী নতুন করে অভিযান চালিয়ে ৩০ জনেরও বেশি জঙ্গিকে হত্যা করেছে। এক নিরাপত্তা কর্মকর্তা মঙ্গলবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2009, 11:59 AM

Updated : 26 Aug 2022, 11:25 AM

বাগদাদ, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের দিয়ালা প্রদেশে নিরাপত্তা বাহিনী নতুন করে অভিযান চালিয়ে ৩০ জনেরও বেশি জঙ্গিকে হত্যা করেছে। এক নিরাপত্তা কর্মকর্তা মঙ্গলবার একথা জানিয়েছেন। দিয়ালায় নিরাপত্তা অভিযানের মুখপাত্র কর্নেল সালাম আহমেদ নাজিম বলেছেন, বাগদাদের উত্তপূর্বে দিয়ালায় সুন্নি ইসলামিক আল কায়েদা ও অন্যান্য জঙ্গিদের বিরুদ্ধে ইরাকের পুলিশ ও সেনারা মঙ্গলবার পঞ্চম দিনের মতো অভিযান চালিয়েছে। তিনি বলেন, কেবলমাত্র সোমবারেই নিহত হয়েছে ৩১ জন সন্দেহভাজন জঙ্গি। দিয়ালার নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, তিন নারীসহ ৬০ জন গ্রেপ্তার হয়েছে এবং জঙ্গিদের নিরাপদ আস্তানাগুলোও চিহ্নিত করা হয়েছে। আত্মঘাতী বিস্ফোরক বেল্টসহ মজুদ করো রাখা অস্ত্রও আটক করা হয়েছে। এ অভিযান চলবে বলে জানান তিনি। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০৪.