তেহরান, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্র ইরানে নিষেধাজ্ঞা আরোপ করলেও তেহরান পরমাণু কর্মসূচি বন্ধ করবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোমবার একথা বলেছেন।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ নিরসনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ইরানে পেট্রোল সরবরাহকারী কোম্পানীগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা দিয়ে একটি বিল এনেছে যুক্তরাষ্ট্রের সরকার ও বিরোধীদলের ২৫ জন সিনেটর।
যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্র দেশগুলোর ধারণা, বেসামরিক পারমাণবিক কর্মসূচির আড়ালে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। তারা চায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করা বন্ধ করুক। কিন্তু ইরান তাদেও পরমাণু কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে দাবি কওে ইরান এ কর্মসূচি বন্ধের কোনওরকম চাপের কাছে নতি স্বীকার না করার অঙ্গীকার করেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হাসান কাসকাভি এক সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে বলেন, "আমরা এ ধরনের পদক্ষেপের (মার্কিন নিষেধাজ্ঞা) সঙ্গে খাপ খাইয়ে নিতে পারি। নিষেধাজ্ঞা কিংবা হুমকি দিয়ে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করানো যাবে না।"
ইরান বিশ্বেও চতুর্থ-বৃহত্তম তেল রপ্তানীকারক দেশ হলেও অভ্যন্তরীণ চাহিদা মেটাতে তাদের তেল শোধনক্ষমতার অভাব আছে। সেকারণে ইরান পাম্পের জ্বালানির জন্য আন্তর্জাতিক আমদানির ওপর বেশিমাত্রায় নির্ভরশীল। দেশের চাহিদা মেটাতে ইরান ৪০ শতাংশ গ্যাসোলিন আমদানি করে থাকে।
ইরান পরমাণু কর্মসূচি বন্ধ না করলে যুক্তরাষ্ট্র ইরানে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫০ ঘ.
bdnews24