২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়াবে না ইরাক

দ্বিপক্ষীয় চুক্তিতে নির্ধারিত মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়াবে না ইরাক। এর মধ্য দিয়ে ইরাকে জুনের পরও মার্কিন সেনা অবস্থানের সম্ভাবনা নিয়ে কয়েক মাসের জল্পনার অবসান ঘটল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2009, 08:20 AM

Updated : 26 Aug 2022, 11:25 AM

বাগদাদ, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দ্বিপক্ষীয় চুক্তিতে নির্ধারিত মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়াবে না ইরাক। এর মধ্য দিয়ে ইরাকে জুনের পরও মার্কিন সেনা অবস্থানের সম্ভাবনা নিয়ে কয়েক মাসের জল্পনার অবসান ঘটল। সরকারের মুখপাত্র আলি আল- দাব্বাগ জানান, সময়সীমা অনুযায়ী সেনা প্রত্যাহারের ব্যাপারে ইরাক অটল। ইরাক-যুক্তরাষ্ট্রের ওই চুক্তি অনুযায়ী, জুনের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্রকে সেনা প্রত্যাহার শুরু করতে হবে এবং ২০১১ সালের শেষভাগে সেনা প্রত্যাহার পুরোপুরি সম্পন্ন করতে হবে। চুক্তিটি কার্যকর হয়েছে এ বছর ১ জানুয়ারি থেকে। এক বিবৃতিতে দাব্বাগ বলেন, "সময়সীমা বাড়ানো যাবে না এবং এর সঙ্গে সঙ্গতি রেখেই ইরাকি বাহিনীর হাতে দায়িত্ব হস্তান্তর হবে।" স