এডেন, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দক্ষিণ ইয়েমেনে রোববার নিরাপত্তা বাহিনী এবং সরকারি বিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে তিন বিক্ষোভকারী নিহত হয়েছে। কয়েকদিন ধরে চলা সংঘর্ষে বিক্ষোভকারী নিহতের এ ঘটনার পর ইয়েমেনকে শান্ত থাকার বিরল আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে।
কর্মকর্তারা বলেছেন, দক্ষিণের এডেস উপসাগরের কাছে রাঝে প্রদেশের একটি প্রশাসনিক ভবনে বিরোধীদলগুলো ২ বেসামরিক নাগরিককে হত্যা করেছে এবং ২০ জনকে আহত করেছে। অন্যদিকে, নিরপেক্ষ দৈনিক আল-আয়াম বলেছে, হাবিলেইন এলাকায় সংঘর্ষে একজন গুলিতে নিহত হয়েছে এবং ৪ জন আহত হয়েছে।
১৯৯৪ সালে দক্ষিণ ইয়েমেনে সরকারের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমনাভিযানের বর্ষপূর্তি পালনকালে বিরোধীদলের বিক্ষোভ মিছিল থেকে প্রায় এক সপ্তাহ আগে ওই সংঘর্ষের সূত্রপাত হয়।
সহিংসতার কারণে ইয়েমেনের ঐক্য বিঘি
bdnews24