রিয়াদ, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ১৮ বছরের কমবয়সী মেয়েদের বিয়ে আইন করে নিষিদ্ধ করতে পারে সৌদি সরকার। ৮ বছর বয়সী এক মেয়ের সঙ্গে তারচেয়ে ৪০ বছরের বড় এক লোকের বিয়ের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার পর সৌদি বিচারমন্ত্রী একথা জানান।
সৌদি বিচারমন্ত্রী মোহাম্মেদ আল-ঈসা'র উদ্ধৃতি দিয়ে শনিবার দেশটির আশরাক আল-আসওয়াত পত্রিকাটি একথা জানায়।
বাল্যবিবাহ বন্ধে সরকার কী ধরনের পদক্ষেপ নিতে পারে এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "শারীরিকভাবে প্রাপ্তবয়স্ক হওয়ার বিষয়টি বাদ দিয়ে অন্য যেসব বিকল্প হাতে আছে তা হল
bdnews24