ওয়াশিংটন, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্বব্যাপী সন্ত্রাসী সহিংসতা সামগ্রিকভাবে কমে এলেও পাকিস্তানে তা ৭০ শতাংশেরও বেশি বেড়েছে। সন্ত্রাসী হামলায় গত বছর পাকিস্তানে নিহত হয়েছে বহুসংখ্যক মানুষ।
মার্কিন গোয়েন্দাদের সংগ্রীহিত উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, পাকিস্তান সন্ত্রাসী সহিংসতার ক্রমবর্ধমান হুমকির মুখে রয়েছে।
পররাষ্ট্রবিভাগের প্রকাশিত উপাত্ত অনুযায়ী, ২০ সেপ্টেম্বরে ইসলামাবাদের 'ম্যারিয়ট ইন' হোটেলে সন্ত্রাসী হামলাসহ এ ধরনের আরও সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ১৩৪০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২,২৯৩ তে।
মার্কিন কর্মকর্তারা সাংবাদিকদের বলেছেন, পাকিস্তানের সন্ত্রাসী হামলা ৮৯০ থেকে দ্বিগুণেরও বেশি হয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৯ এ।
২০০৭ সালে বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ২২,৫০৮ থেকে কমে ১৫,৭৬৫ তে এবং সন্ত্রাসী হামলার সংখ্যা ১৪,৫০৬ থেকে কমে ১১,৭৭০ এ দাঁড়ালেও পাকিস্তানে তা বেড়েছে।
পাকিস্তানে সোয়াত উপত্যকা ও এর আশেপাশের এলাকাগুলোতে তালেবানদের উত্থানের কারণে দেশটির স্থিতিশীলতা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।
যুক্তরাষ্ট্রের এই উদ্বেগ এবং হুঁশিয়ারির মুখে পাকিস্তান স
bdnews24