বার্লিন, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- জার্মানিতে মে দিবসের ছুটির দিনে শুক্রবার বার্লিন ও হামবুর্গে বিক্ষিপ্ত সহিংসতায় অন্ততপক্ষে ২৯ জন দাঙ্গা পুলিশ আহত হয়েছে। কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
বার্লিন পুলিশ জানায়, ফ্রিয়েডরিখশাইন জেলায় প্রায় ২০০ বিক্ষোভকারী পুঁজিবাদ-বিরোধী শ্লোগান দিয়ে রাস্তায় বিক্ষোভকালে পুলিশের দিকে পাথর ও বোতল ছুড়ে মারলে ২৯ জন দাঙ্গা পুলিশ আহত হয়। পুলিশ ১২ জনকে আটক করেছে।
বিক্ষুব্ধ জনতা কয়েকটি ট্র্যাস কন্টেইনার জ্বালিয়ে দেওয়া ছাড়াও ট্রাম ও কার লক্ষ্য করে পাথর ছুড়েছে এবং কয়েকটি বাস স্ট্যান্ডের জানালা ভাঙচুর করেছে।
হামবুর্গে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে তিন দাঙ্গা পুলিশ আহত হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
বার্লিনে পুলিশ শুক্রবার কট্টর-ডানপন্থি দল, লেবার ইউনিয়ন এবং বমপন্থি দলগুলোর সদস্যদের বিক্ষোভ মিছিল থেকে আরও বেশি সহিংসতার মুখে পড়েছে।
অর্থনৈতিক সংকটের কারণে বেকারত্ব বেড়ে যাওয়া এবং অসম মজুরির কারণে গণঅসন্তোষ প্রভৃতি কারণে এ বছর মে দিবস নিয়ে উদ্বিগ্ন ছিল পুলিশ।
১৮৯০ সাল েেথক সারা বশি্বে শ্রমকি সংহতরি আর্ন্তজাতকি দবিস হেিসেব মে মাসরে ১ তািেরখ 'মে দবিস' পালতি হয়ে আসছ।ে ১৮৮৯ সালরে ১৪ জুলাই ফ্রান্সরে প্যািেরস আর্ন্তজাতকি শ্রমকি সম্মলেনে শকিাগোর শ্রমকিদরে সংগ্রামী ঐক্যরে মহান র্অজনকে স্বীকৃতি িেদয় ১ ম-েকে আর্ন্তজাতকি শ্রমকি সংহতি দবিস হেিসেব ঘোষণা করা হয়।
মে দিবস পালনকালে শুক্রবার ফ্রান্সেও দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ডেকেছে আটটি প্রধান ইউনিয়ন। প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির অর্থনৈতিক সঙ্কট সামাল দেওয়ার পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে তারা। স্পেনের মাদ্রিদেও লেবার ইউনিয়নগুলো মে দিবসে একইধরনের বিক্ষোভ কর্মসূচি নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫১২ ঘ.
bdnews24