ওয়াশিংটন, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বুধবার প্রথম ১০০ দিন পূর্ণ করছেন বারাক ওবামা। এরই মধ্যে ঝড়ো গতিতে এগিয়ে অর্থনীতি, জলবায়ু পরিবর্তন মোকাবেলা থেকে শুরু করে ইরান পর্যন্ত অনেক কিছুতেই নতুন মার্কিন নীতির ইঙ্গিত দিয়েছেন পরিবর্তনের শ্লোগান নিয়ে ক্ষমতায় আসা প্রথম এই কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
ক্ষমতার প্রথম ১০০ দিনের মাইলফলককে ঘিরে ওবামার নীতির সাফল্য বিচার করছেন কেউ কেউ। অবশ্য বিশ্লেষকরা বলছেন, তার সব উদ্যোগ বা নীতি শেষ পর্যন্ত সফল হবে কিনা তা ১০০ দিনের নিরীখেই বলা সম্ভব নয়।
১০০ দিনের মাইলফলককে গণমাধ্যমের সৃষ্টি একটি কৃত্রিম বিষয় হিসেবে অভিহিত করে এই হিসাব-নিকাশ নাকচ করে দিচ্ছেন অনেক রাজনীতিবিদই। ওবামার হোয়াইট হাউসও এ মাইলফলক উদযাপনে বড় ধরনের কোনো উদ্যোগ নেয়নি।
তারপরও একেবারে অলক্ষ্যে যাচ্ছে না দিনটি। বুধবার সেইন্ট লুইসের কাছে মিসৌরীর আরনল্ডে টাউনহল স্টাইলের এক সমাবেশে ভাষণ দেওয়ার কথা ওবামার। এছাড়া, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত আটটায় টেলিভিশনে সরাসরি স
bdnews24