নরওয়ে এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এন্টার্কটিকার বরফের তাক থেকে এ মাসে ধসে পড়েছে প্রায় নিউ ইয়র্ক সিটি আকৃতির একটি টুকরো। এর আগে সেখানে ধসে পড়ে একটি বরফ সেতু-- যার জন্য বিশ্ব উষ্ণায়নকেই প্রধানত দায়ী করা হচ্ছে। এক বিজ্ঞানী মঙ্গলবার একথা বলেছেন।
জার্মানির মুয়েনস্টার বিশ্ববিদ্যালয়ের হিমবাহ বিশেষজ্ঞ আঙ্গেলিকা হামবার্ট বলেছেন, "এন্টার্কটিকার উত্তরাংশের উইলকিন্স বরফের তাক শিথিল হয়ে পড়ছে। এই তাক থেকে নিউ ইয়র্ক সিটি আকৃতির বিশাল একটি টুকরো বিচ্ছিন্ন বরফ চাঁইয়ে পরিণত হয়েছে। তাকটি টুকরো হয়ে পড়ার ঘটনা এটিই প্রথম।" ইউরোপীয় স্পেস এজেন্সির স্যাটেলাইটে তোলা ছবি দেখিয়ে হামবার্ট একথা বলেন।
রয়টার্সকে তিনি বলেন, "এ মাসে সিঙ্গাপুর কিংবা বাহারাইনের চেয়ে বড় এবং প্রায় নিউ ইয়র্ক সিটি (৭০০ স্কয়ার কিলোমিটার) আকৃতির বরফ ধসে চাঁইয়ে পরিণত হয়েছে।"
তিনি বলেন, "স
bdnews24