২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের পরমাণু অস্ত্র নিরাপদ আছে: জারদারি

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সোমবার বলেছেন, দেশের পরমাণু অস্ত্র নিরাপদেই আছে এবং তিনি বিশ্ববাসীকে আশ্বস্ত করতে চান যে, ওই অস্ত্র তালেবানদের হাতে চলে যাওয়ার কোনো আশঙ্কা নেই। ইসলামাবাদে রয়টার্স এবং অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে এক প্যানেল সাক্ষাৎকারে জারদারি বলেন, "আমি বিশ্ববাসীকে আশ্বস্ত করতে চাই যে, পাকিস্তানের পরমাণু সক্ষমতা নিরাপদ হাতেই আছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2009, 11:34 AM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ইসলামাবাদ, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সোমবার বলেছেন, দেশের পরমাণু অস্ত্র নিরাপদেই আছে এবং তিনি বিশ্ববাসীকে আশ্বস্ত করতে চান যে, ওই অস্ত্র তালেবানদের হাতে চলে যাওয়ার কোনো আশঙ্কা নেই। ইসলামাবাদে রয়টার্স এবং অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে এক প্যানেল সাক্ষাৎকারে জারদারি বলেন, "আমি বিশ্ববাসীকে আশ্বস্ত করতে চাই যে, পাকিস্তানের পরমাণু সক্ষমতা নিরাপদ হাতেই আছে।" গত কয়েক সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের দিকে তালেবানদের অগ্রসরমানতায় যুক্তরাষ্ট্রে তাদের এই পরমাণু অস্ত্রসমৃদ্ধ মিত্র দেশটির স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। আল কায়েদাকে পরাস্ত করা এবং আফগানিস্তানে স্থিতিশীলতার লক্ষ্যে পাকিস্তানের সহায়তা চায় এমন পশ্চিমা মিত্ররা দেশটির পরমাণু অস্ত্রের নিরাপত্তা নিশ্চিত রয়েছে কি না তা নিয়ে উদ্বিগ্ন। জারদারি বলেছেন, একটি শক্তিশালী কাঠামো ও নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার মধ্য দিয়ে পাকিস্তানের পরমাণু অস্ত্র সুরক্ষিত এবং তা পুরোপুরিই বহাল রয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন 'ফক্স নিউজ'কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, পাকিস্তানের পরমাণু সম্পদের নিয়ন্ত্রণ তালেবানদের হাতে চলে যাওয়ার সম্ভাবনার কথা চিন্তা করতে পারে না যুক্তরাষ্ট্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭১৫ ঘ.