মাদ্রিদ, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ইউরোপ মহাদেশের মধ্যে স্পেনে সোমবার প্রথম এক ব্যক্তির শরীরে সোয়াইন ফ্ল ধরা পড়েছে। ওই লোক গত সপ্তাহে মেক্সিকো থেকে দেশে ফেরেন।
স্পেনের স্বাস্থ্যমন্ত্রী ত্রিনিদাদ জিমেনেজ মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে লোকটির নাম প্রকাশ না করে জানান, ২২ এপ্রিল তিনি দেশে ফেরেন। ২৫ এপ্রিল বুকে সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্পেনের কর্মকর্তারা জানান, তারা আরও ২০ জন রোগীর ওপর নজর রেখেছেন।
জিমেনেজ এদের সম্পর্কে বলেন, "সবার অবস্থাই স্থিতিশীল। এদের কারও শরীরেই রোগটির (সোয়াইন ফ্লু) অস্তিত্ব ধরা পড়েনি। তাদের স্বাস্থ্যের অবস্থাও মারাত্মক নয়।"
তিনি জানান, এই ২০জনও স
bdnews24