২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধ শেষ, চলছে উদ্ধার অভিযান: শ্রীলংকা

তামিল টাইগারদের বিরুদ্ধে ভারী অস্ত্র ব্যবহার বন্ধে সেনাদের নির্দেশ দিয়ে যুদ্ধাঞ্চলে আটকে পড়া লোকজনদের সুরক্ষা ও উদ্ধার অভিযানে মনোনিবেশ করেছে শ্রীলংকা। প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতিতে সোমবার একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2009, 08:02 AM

Updated : 26 Aug 2022, 11:23 AM

কলম্বো, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- তামিল টাইগারদের বিরুদ্ধে ভারী অস্ত্র ব্যবহার বন্ধে সেনাদের নির্দেশ দিয়ে যুদ্ধাঞ্চলে আটকে পড়া লোকজনদের সুরক্ষা ও উদ্ধার অভিযানে মনোনিবেশ করেছে শ্রীলংকা। প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতিতে সোমবার একথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, "শ্রীলংকা সরকার এ সিদ্ধান্তে পৌঁছেছে যে, যুদ্ধাভিযান শেষ হয়েছে। বেসামরিক ক্ষয়ক্ষতি বাড়িয়ে দিতে পারে এমন ভারী অস্ত্র, জঙ্গি বিমান এবং বোমা বর্ষণ না করার জন্য আমাদের নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।" বিবৃতিতে আরও বলা হয়, "জিম্মি হয়ে থাকা বেসামরিক লোকদের উদ্ধারে আমাদের নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে যাবে এবং বেসামরিক লোকজনদের জীবন বাঁচানোকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।" তবে টাইগারদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আন্তর্জাতিক স