২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আহমেদাবাদে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে জুতা নিক্ষেপ

ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদে রোববার এক নির্বাচনী সমাবেশে বক্তৃতার সময় প্রধানমন্ত্রী মনমোহন সিংকে জুতা নিক্ষেপ করেছে এক ক্ষুব্ধ ছাত্র। পুলিশ একথা জানিয়েছে। সরকারের গত পাঁচ বছরের সাফল্য নিয়ে মনমোহন বক্তৃতা শুরু করার পর তার দিকে জুতা ছুড়ে মারেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হিতেশ চৌহান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2009, 02:42 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

আহমেদাবাদ, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদে রোববার এক নির্বাচনী সমাবেশে বক্তৃতার সময় প্রধানমন্ত্রী মনমোহন সিংকে জুতা নিক্ষেপ করেছে এক ক্ষুব্ধ ছাত্র। পুলিশ একথা জানিয়েছে। সরকারের গত পাঁচ বছরের সাফল্য নিয়ে মনমোহন বক্তৃতা শুরু করার পর তার দিকে জুতা ছুড়ে মারেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হিতেশ চৌহান। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা অভয় ছুদাসমা রয়টার্সকে জানিয়েছেন, পুলিশ ওই ছাত্রকে সমাবেশস্থল থেকে সরিয়ে নেয় এবং জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। ছুদাসমা বলেন, "রাজনীতিবীদরা সব মিথ্যাবাদী- এই বলে চিৎকার করছিলেন হিতেশ। এ সময় দলীয় সমর্থকরা তাকে থামিয়ে দেয়। এরপর তিনি প্রধানমন্ত্রীর দিকে জুতা ছুড়ে মারেন।" জুতা মেরে রাজনীতিবীদদের প্রতি ধিক্কার জানানোর যে সংস্কৃতি ইরাকি সাংবাদিক জাইদি চালু করেছেন তার সর্বশেষ শিকার মনমোহন সিং। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও এবং ভারতের বিররোধীদলীয় নেতা আদভানির দিকে জুতা ছোড়া হয়েছে। ভারতে এপ্রিল-মের নির্বাচনে প্রচারণার সময় রাজনীতিবীদদের দিকে জুতা ছুড়ছে ক্ষুব্ধ মানুষ। এজন্য নির্বাচনী সমাবেশে নিরাপত্তা বাড়াতে এবং ধাতব জাল ব্যবহার করার আহ্বান জানিয়েছেন নেতারা। চলতি মাসেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বারামকে সংবাদ সম্মেলনে জুতা মারেন এক শিখ সাংবাদিক। ১৯৮৪ সালের দাঙ্গা নিয়ে এক প্রশ্নের জবাবে ক্ষুব্ধ হয়ে তাকে জুতা মারেন ওই সাংবাদিক। এর কয়েকদিন পরই প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা লালকৃষ্ণ আদভানিকে জুতা ছুড়ে মারা হয়। এসব ঘটনার সমালোচনা করলেও ভারতীয় নেতারা এখনও পর্যন্ত কোনো আইনগত পদক্ষেপ নেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০৩০ ঘ.