কলকাতা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের সবচে ক্ষমতাশালী রাজনৈতিক পরিবারের সন্তান রাহুল গান্ধী শনিবার বলেছেন, নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি রাজি হবেন না।
বাবা-দাদি-প্রপিতামহ এই তিন-পুরুষের ভারতের প্রধানমন্ত্রীত্বের আসন অলংকৃত করার গর্বিত উত্তরাধিকার রাহুল শনিবার কলকাতায় এ কথা বলেছেন।
কংগ্রেসের অনেক সিনিয়র নেতা এবং দলের লাখ লাখ সমর্থক চান নির্বাচনের পর বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্থান নিক রাহুল। তিনি প্রধানমন্ত্রী হবেন বলে অনেকে ইতিমধ্যে প্রচারও চালিয়েছেন।
কিন্তু ৩৮ বছর বয়সী রাহুল সাংবাদিকদের বলেছেন, "প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হলে আমি প্রত্যাখ্যান করব।" একইসঙ্গে তিনি বলেন, এই না বলাটা দায়িত্ব এড়ানোর জন্য নয়; "আমার আসলে ওই অভিজ্ঞতা নেই।"
ভারতে ১৬ এপ্রিল থেকে মাসব্যাপী সাধারণ নির্বাচন শুরু হয়েছে। ১৬ মে ভোটগণনা শুরু হবে। এই নির্বাচনের মাধ্যমে একটি দুর্বল-জোট সরকার গঠন করবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কংগ্রেসের প্রার্থী মনমোহনই। তবে এবারের নির্বাচনে তরুণসমাজ ও কোটি কোটি গরিব মানুষের মনজয় করার চেষ্টায় দলের প্রধান চাবিকাঠি ছিলেন রাহুল।
"আমি দলের বিভিন্ন অঙ্গসংগঠন গড়ে তোলায় মনোনিবেশ করতে চাই। কারণ এগুলোই মৌলশক্তি" বলেন তিনি।
রাহুলের মা সোনিয়া গান্ধী কংগেসের সভাপতি। তার বাবা রাজিব গান্ধী, দাদি ইন্দিরা গান্ধী এবং প্রপিতামহ জওহরলাল নেহরু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭২৯ ঘ.
bdnews24