২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়া পরামাণু আলোচনা বয়কট করবে: রাশিয়া

ছয়জাতি পরামাণু আলোচনা বয়কট করবে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং সফর শেষে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার একথা জানিয়েছেন। চলতি মাসের প্রথম দিকে একটি রকেট উৎক্ষেপণ করে আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি করেছিল উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ, রকেটের আড়ালে উত্তর কোরিয়া দুরপাল্লার ক্ষেপণাস্ত্রই উৎক্ষেপণ করেছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2009, 04:19 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

সউল, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ছয়জাতি পরামাণু আলোচনা বয়কট করবে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং সফর শেষে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার একথা জানিয়েছেন। চলতি মাসের প্রথম দিকে একটি রকেট উৎক্ষেপণ করে আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি করেছিল উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ, রকেটের আড়ালে উত্তর কোরিয়া দুরপাল্লার ক্ষেপণাস্ত্রই উৎক্ষেপণ করেছিল। ল্যাভরভ জানান, রাশিয়ার নির্মিত রকেটে করে কক্ষপথে উপগ্রহ পাঠাতে পারে উত্তর কোরিয়া। রকেট উৎক্ষেপণের পর জাতিসংঘের দেওয়া শাস্তির প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া জানিয়েছে, চীন, জাপান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত ছয়জাতি পরামাণু আলোচনা তারা বয়কট করবে। একই সঙ্গে ছয়জাতি চুক্তির আওতায় বন্ধ করে দেওয়া প্রধান পরমাণু চুল্লিটি আবারও চালুর হুমকি দিয়েছে তারা। দক্ষিণ কেরিয়ার রাজধানী সউলে ল্যাভরভ সাংবাদিকদের বলেন, "এ মুহূর্তে ছয়জাতি আলোচনায় ফিরতে রাজি নয় উত্তর কোরিয়া।" রক্ষেট নিক্ষেপের পর উত্তর কেরিয়া সফরে যাওয়া শীর্ষ কর্মকর্তা ল্যাভরভ। যৌথ সংবাদ সম্মেলনে দক্ষিণ কেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউ মাইয়ুঙ-হাওয়ান জানিয়েছেন, উত্তর কোরিয়াকে পরমাণু আলোচনায় ফেরাতে তারা একযোগে কাজ করে যেতে রাজি আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২১৪৯ ঘ.