২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ঊর্ধ্বতন তামিল টাইগারের আত্মসমর্পণ

শ্রীলংকায় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে দুই ঊর্ধ্বতন তামিল টাইগার। একজন তামিল টাইগারদের গণমাধ্যম সমন্বয়ক দয়া মাস্টার এবং অপরজন হচ্ছেন তাদের শীর্ষ দোভাষী জর্জ। সেনাবাহিনী এই দাবি করেছে। খবর বিসিসির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2009, 01:57 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

কলোম্বো, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- শ্রীলংকায় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে দুই ঊর্ধ্বতন তামিল টাইগার। একজন তামিল টাইগারদের গণমাধ্যম সমন্বয়ক দয়া মাস্টার এবং অপরজন হচ্ছেন তাদের শীর্ষ দোভাষী জর্জ। সেনাবাহিনী এই দাবি করেছে। খবর বিসিসির। সংবাদদাতারা বলছেন, এ খবর সত্য হলে তামিল নেতৃত্বের জন্য এটি হবে একটি বড় ধরনের পরাজয়। তামিল নেতারা এর আগে বলেছিলেন, ধরা না দিয়ে তামিল টাইগাররা বরং সায়ানায়েড ক্যাপসুল খেয়ে আত্মহত্যা করবে। সেনাবাহিনী জানিয়েছে, আত্মসমর্পণকারী দুই টাইগারকে বুধবার পুথুমাথালানে নিয়ে যাওয়া হয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়াক্কারা বলেছেন, "দয়া মাস্টারই তামিল টাইগারদের সবচে ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি আত্মসমর্পণ করলেন।" সেনাবাহিনীর ওয়েবসাইটে বলা হয়েছে, দয়া মাস্টার গত কয়েকবছর ধরে তামিল টাইগারদের মিডিয়া মুখপাত্র হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন। তার আত্মসমর্পণ তামিল টাইগারদের মর্মাহত করবে। সেনাবাহিনী আরও জানিয়েছে, আত্মসমর্পণকারী জর্জ নামের অপর তামিল টাইগার কর্মকর্তা ঊর্ধ্বতন টাইগার নেতা এসপি থামিলসেলভানের দোভাষী হিসেবে কাজ করতেন। থামিলসেলভান ২০০৭ সালে বিমান হামলায় নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/২০০০ ঘ.