আদ্দিস আবাবা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জলুদস্যুবৃত্তি ঠেকাতে টহলরত বিদেশি নৌবাহিনী ব্যর্থ হয়েছে অভিযোগ করে জলদস্যুদের মুক্তিপণ না দেওয়ার পরামর্শ দিয়েছেন সোমালিয়ার প্রধানমন্ত্রী ওমর আবদুররশিদ আলী শারমার্কে।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় শারমার্কে সাংবাদিকদের বলেন, "মানুষ দস্যুবৃত্তির দিকে ঝ্্্্্্ুঁকছে তার কারণ হল একটাই, কোম্পানিগুলো তাদের মুক্তিপণ দিচ্ছে।"
তিনি বলেন, "মুক্তিপণ পাচ্ছে বলেই অনেক যুবক দস্যুবৃত্তি করতে সাগরে নামার আগ্রহ পাচ্ছে। আমাদের নীতি সবসময়ই মুক্তিপণ না দেওয়া।"
হর্ন অব অফ্রিকার দেশ সোমালিয়ার উপকূলবর্তী এডেন সাগর এলাকায় জাহাজ ছিনতাই করে মুক্তিপণ হিসেবে লাখ লাখ ডলার হাতিয়ে নিচ্ছে জলদস্যুরা। আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই রুটে জলদস্যুদের প্রতিরোধ করতে অনেকগুলো দেশ নৌবাহিনী মোতায়েন করলেও একের পর এক জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটছে।
সোমালিয়ার উপকূলবর্তী এলাকায় মুসলিম বিদ্রোহিদের শান্ত করার চেষ্টা করছে শারমার্কের সরকার। বিদ্রোহী তৎপরতায় সেখানে নিহত হয়েছে হাজার হাজার মানুষ এবং বাস্তুচ্যুত হয়েছে প্রায় দশ লাখ। তবে আন্তর্জাতিক স
bdnews24