২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধশেষের দ্বারপ্রান্তে শ্রীলংকা

তামিল টাইগারদের আত্মসমর্পণের বেধে দেওয়া সময় অতিক্রম হয়ে যাওয়ার পর পুরোদমে অভিযান শুরু করেছে শ্রীলংকার সেনাবাহিনী। বুধবার তামিল গেরিলা ও সেনাবাহিনীর সংঘর্ষের ধরন দেখে ধারণা করা হচ্ছে যুদ্ধশেষের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে শ্রীলংকা। একদিকে সেনাবাহিনীর সঙ্গে তামিল বিদ্রোহীদের লড়াই চলছে অন্যদিকে যুদ্ধাঞ্চল থেকে পালিয়ে যাচ্ছে হাজার হাজার বেসামরিক তামিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2009, 10:21 AM

Updated : 26 Aug 2022, 11:21 AM

কলম্বো, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তামিল টাইগারদের আত্মসমর্পণের বেধে দেওয়া সময় অতিক্রম হয়ে যাওয়ার পর পুরোদমে অভিযান শুরু করেছে শ্রীলংকার সেনাবাহিনী। বুধবার তামিল গেরিলা ও সেনাবাহিনীর সংঘর্ষের ধরন দেখে ধারণা করা হচ্ছে যুদ্ধশেষের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে শ্রীলংকা। একদিকে সেনাবাহিনীর সঙ্গে তামিল বিদ্রোহীদের লড়াই চলছে অন্যদিকে যুদ্ধাঞ্চল থেকে পালিয়ে যাচ্ছে হাজার হাজার বেসামরিক তামিল। সেনাবাহিনী তামিল গেরিলা নির্মিত একটি বেষ্টনী ভেঙে দেওয়ার পর গত তিন দিনে প্রায় ৯৫ হাজার জন ওই অঞ্চল থেকে বেরিয়ে শরণার্থী শিবিরে যাওয়ার জন্য নাম নিবন্ধন করেছে। এর আগে শ্রীলংকার উত্তরাঞ্চলের উপকূলে ১৭ বর্গ কিলোমিটারের ছোট একটি এলাকায় 'লিবারেশন টাইগারস অফ তামিল ইলম' (এলটিটিই) গেরিলাদের অবরুদ্ধ করে ফেলে সেনাবাহিনী। এলটিটিই গেরিলাদের সঙ্গে ওই অঞ্চলে হাজার হাজার বেসামরিক তামিলও আটকা পড়ে। তবে জাতিসংঘ, পশ্চিমাদেশের সরকারগুলো এবং প্রতিবেশি ভারত অবরুদ্ধ তামিলদের বের করে দেওয়ার জন্য এলটিটিইকে বারবার আহ্বান জানালেও তারা সারা দেয়নি। এলটিটিই ও আন্তর্জাতিক স