২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আহমাদিনেজাদের বক্তব্যে বর্ণবাদ সম্মেলন থেকে প্রতিনিধিদের ওয়াকআউট

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের ইসরায়েলি সমালোচনার মুখে বর্ণবাদ বিষয়ক জাতিসংঘ সম্মেলন থেকে সোমবার ওয়াকআউট করেছে বেশ কিছুসংখ্যক প্রতিনিধি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2009, 02:21 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

জেনেভা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের ইসরায়েলি সমালোচনার মুখে বর্ণবাদ বিষয়ক জাতিসংঘ সম্মেলন থেকে সোমবার ওয়াকআউট করেছে বেশ কিছুসংখ্যক প্রতিনিধি। আহমাদিনেজাদ ইসরায়েল সরকারকে বর্ণবাদী সরকার আখ্যা দেওয়ায় বেশ কিছু প্রতিনিধি সম্মেলন ছেড়ে বেরিয়ে যায়। তবে বাদবাকী প্রতিনিধিরা আহমাদিনেজাদের মন্তব্যকে হাততালি দিয়ে স্বাগত জানায়। ইসরায়েলকে সমালোচনা করার প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহৃত হওয়া নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশ অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, পোল্যান্ড, ইতালি ও নেদারল্যান্ডস সোমবার জেনেভায় শুরু হওয়া এই সম্মেলন বয়কট করেছে। এই দেশগুলো সম্মেলন বয়কট করায় আহমাদিনেজাদই ছিলেন সম্মেলনে যোগ দেওয়া একমাত্র সরকার প্রধান। বয়কটকারী দেশগুলোর আশঙ্কা সত্য প্রমাণ করে তিনি তার বক্তব্যে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অভিযোগ তোলেন। ইসরায়েলের বিরুদ্ধে তার তীব্র আক্রমণে সম্মেলন থেকে ওয়াক আউট করা ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার গুডারহাম বলেছেন, "জাতিসংঘের বর্ণবাদ সম্মেলনে ইহুদিদের বিরুদ্ধে এরকম ক্রুদ্ধ কথাবার্তার জায়গা নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২৫ ঘ.