২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

র্বণবাদ বিষয়ক সম্মেলন বাঁচানোর চেষ্টা জাতিসংঘের

বর্ণবাদ নিয়ে জেনেভায় জাতিসংঘ সম্মেলন যুক্তরাষ্ট্র ও এর কয়েকটি মিত্র দেশ বয়কট করায় এর সাফল্য হুমকির মুখে পড়েছে । জাতিসংঘের কর্মকর্তারা সম্মেলনটি বাঁচিয়ে রাখার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। মহাসচিব বান কি মুন বয়কটের ঘটনায় সোমবার গভীর দুঃখ প্রকাশ করে বলেছেন, বর্ণবাদের বিষাক্ত বিস্তারের রাশ টেনে ধরতে সম্মেলন করা খুব দরকার। "আমি আশা করি দেশগুলো বেশি দিন বয়কট বজায় রাখবে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2009, 12:01 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

জেনেভা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বর্ণবাদ নিয়ে জেনেভায় জাতিসংঘ সম্মেলন যুক্তরাষ্ট্র ও এর কয়েকটি মিত্র দেশ বয়কট করায় এর সাফল্য হুমকির মুখে পড়েছে । জাতিসংঘের কর্মকর্তারা সম্মেলনটি বাঁচিয়ে রাখার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। মহাসচিব বান কি মুন বয়কটের ঘটনায় সোমবার গভীর দুঃখ প্রকাশ করে বলেছেন, বর্ণবাদের বিষাক্ত বিস্তারের রাশ টেনে ধরতে সম্মেলন করা খুব দরকার। "আমি আশা করি দেশগুলো বেশি দিন বয়কট বজায় রাখবে না।" যুক্তরাষ্ট্রের পথ ধরে অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, পোল্যান্ড, ইতালি ও নেদারল্যান্ডস সোমবার শুরু হওয়া সম্মেলন বয়কট করেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মতো তারাও মনে করে, এই সম্মেলনে বর্ণবাদের বিরুদ্ধে কথাবার্তা বলার সুযোগে ইসরায়েলের প্রতি ঘৃণার বহিঃপ্রকাশ ঘটবে। ইসরায়েলের প্রসঙ্গ টেনে ওবামা বলেছেন, ভালর বিপরীতে মন্দ এবং আশার বিপরীতে উল্টো ফল ঘটতে পারে এই সম্মেলনে। কয়েকটি দেশ মুখ ফিরিয়ে নেওয়ায় এখন সম্মেলনের মূল আকর্ষণ হয়ে উঠেছেন ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদ। গত সম্মেলনে তার ইসরায়েলবিরোধী জোরদার বক্তব্যে অনেক পশ্চিমা দেশ ক্ষুব্ধ হয়। বান কি মুন সতকর্তার সঙ্গে তার বক্তব্য নির্বাচন করে এই বিরোধমুলক পরিস্থিতির সমাধান করার চেষ্টা করেছেন। তিনি বলেন, বাড়তে থাকা বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সম্মেলন হওয়া খুব দরকার। তা না হলে বর্ণবাদের বিস্তারে দেশে দেশে সামাজিক অস্থিরতা ও সহিংসতা সৃষ্টি হতে পারে। মহাসচিব বলেন, "কয়েকটি দেশ সম্মেলনে যোগ না দেওয়ায় আমি খুবই দুঃখিত। আশা করি তারা বেশি দিন সম্মেলনের বাইরে থাকবে না।" ওয়াশিংটন গত শনিবার বলেছে, ২০০১ সালে দক্ষিণ আফ্রিকায় ডারবানে জাতিসংঘের সর্বশেষ বড়ধরনের বর্ণবাদবিষয়ক সম্মেলনের ঘোষণাপত্রের ভাষা এবারের সম্মেলনেও গৃহীত হওয়ার উদ্বেগের কারণে তারা সম্মেলন বয়কট করছে। কানাডা ও ইসরায়েল কয়েকমাস আগেই বলেছে, এবারেও ডারবান সম্মেলনের পুনরাবৃত্তি হবে বলে তারা যোগ দেবে না। ডারবান সম্মেলনে বর্ণবাদী চরিত্র খুঁজতে গিয়ে শুধু ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে টার্গেট করায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ওয়াক আউট করেছিল। ইসরায়েল সোমবার বলেছে, এই সম্মেলন অনুষ্ঠান এবং সেখানে আহমাদিনেজদের উপস্থিতির প্রতিবাদ জানাতে তারা সুইজারল্যান্ড থেকে তাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৫৭ ঘ.