২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের আদিবাসী এলাকায় সেনাঅভিযানে ২০ জঙ্গি নিহত

আদিবাসী পশতুন ওরাকজাই এলাকায় হেলিকপ্টার গানশিপ ও জঙ্গি বিমান অভিযান চালিয়ে সোমবার কমপক্ষে ২০ জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2009, 09:58 AM

Updated : 26 Aug 2022, 11:21 AM

পারাচিনার, পাকিস্তান, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আদিবাসী পশতুন ওরাকজাই এলাকায় হেলিকপ্টার গানশিপ ও জঙ্গি বিমান অভিযান চালিয়ে সোমবার কমপক্ষে ২০ জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। শনিবার সেনাবহরে বোমা হামলার দায়িত্ব স্বীকারকারী তালেবান গ্র"পের আস্তানায় ওই অভিযান চালানো হয়। রাজধানী ইসলামাবাদের ১৭০ কিলোমিটার পশ্চিমে ওরাকজাইয়ের ওই এলাকাটির বাসিন্দারা এবং এক সেনা কর্মকর্তা একথা জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সেনা কর্মকর্তা জানান, "আমাদের জঙ্গিবিমান এবং হেলিকপ্টার ঘিলিজু এলাকায় সন্দেহভাজন জঙ্গিদের আস্তানাগুলোতে অভিযান চালায় এবং ২০ জনকে হত্যা করে।" হামলা চালানো তিনটি জঙ্গি আস্তানা পাকিস্তানি তালেবান প্রধান বাইতুল্লাহ মেহসুদের ঘনিষ্ঠ সহযোগী হাকিমুল্লাহ মেহসুদ এর গ্র"পের বলে জানিয়েছে তারা। হাকিমুল্লাহ শনিবারের বোমা হামলার দায়িত্ব স্বীকার করে বিবৃতি দেন। ওই হামলায় ২৫ সেনা ও পুলিশ সদস্য এবং ২ পথচারী নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫২০ ঘ.