২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় বোমায় নিহত ১৭, যুদ্ধাঞ্চল থেকে পালাচ্ছে মানুষ

শ্রীলংকার যুদ্ধাঞ্চল থেকে সেনানিয়ন্ত্রিত এলাকায় পালাতে থাকা মানুষের ভীড়ে চালানো আত্মঘাতী বোমা হামলায় সোমবার কমপক্ষে ১৭জন নিহত হয়েছে। ওদিকে, একইদিনে প্রায় ৫,০০০ বেসামরিক তামিল সেখান থেকে পালিয়ে গেছে। শ্রীলংকার সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2009, 09:05 AM

Updated : 26 Aug 2022, 11:21 AM

কলম্বো, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকার যুদ্ধাঞ্চল থেকে সেনানিয়ন্ত্রিত এলাকায় পালাতে থাকা মানুষের ভীড়ে চালানো আত্মঘাতী বোমা হামলায় সোমবার কমপক্ষে ১৭জন নিহত হয়েছে। ওদিকে, একইদিনে প্রায় ৫,০০০ বেসামরিক তামিল সেখান থেকে পালিয়ে গেছে। শ্রীলংকার সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধাঞ্চলে সেনাদের অগ্রযাত্রা রুখতে টাইগার গেরিলাদের তোলা বিশাল এক মাটির প্রাচীর ভেঙে ফেলার পর সোমবার সেখান থেকে সেনানিয়ন্ত্রিত এলাকায় পালিয়ে যায় প্রায় ৫,০০০ মানুষ। প্রতিরক্ষা মন্ত্রণালয়েল ওয়েবসাইটে জানানো হয়, "শ্রীলংকার সেনাবাহিনীর কাছে আশ্রয় নিতে আসতে থাকা হাজার হাজার বেসামরিক তামিলের মাঝে আজ সকালে (সোমবার) হামলা চালায় এলটিটিই'র এক আত্মঘাতী বোমা হামলাকারী।" তারা জানায়, "যুদ্ধাঞ্চলের সূত্র জানিয়েছে, নারী ও শিশুসহ কমপক্ষে ১৭ বেসামরিক তামিল নিহত হয়েছে ওই কাপুরুষোচিত বোমা হামলায়।" প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়েক্কারা জানান, "সেনারা মাটির তৈরী বাঁধটির দখল নিয়ে নেয় এবং প্রায় ৫,০০০ লোককে উদ্ধার করে। এ অভিযান এখনও চলছে।" শ্রীলংকার সেনা অভিযানে উত্তরাঞ্চলের মাত্র ১৭ বর্গকিলোমিটারের একটি নারিকেল বাগানে কোনঠাসা হয়ে পড়েছে লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) এর গেরিলারা। স্বল্পস্থায়ী যুদ্ধবিরতির পর আবারও এলটিটিই গেরিলাদের নির্মূলে শ্রীলংকার সেনা অভিযান শুরু হওয়ায় যুদ্ধাঞ্চলে আটকে পড়া বেসামরিক তামিলদের ভাগ্য নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘসহ আন্তর্জাতিক স