২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাস্ক বিচ্ছিন্নতাবাদী ইটিএ'র সামরিক প্রধান ফ্রান্সে গ্রেপ্তার

স্পেনের বাস্ক বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সশস্ত্র গ্র"প ইটিএ'র সামরিক শাখার প্রধান হুর্দান মার্তিতেগিকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। স্পেন সরকারের একটি সূত্র শনিবার একথা জানিয়েছে। সূত্রটি জানিয়েছে, ২৮ বছর বয়সী মার্তিতেগিকে দক্ষিণ ফ্রান্স থেকে তার দুই সহযোগীসহ গ্রেপ্তারের সময় তার সঙ্গে একটি পিস্তল ছিল এবং তিনি নম্বরপ্লেট বদলানো একটি চুরি করা গাড়ি ব্যবহার করছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2009, 10:09 AM

Updated : 26 Aug 2022, 11:20 AM

মাদ্রিদ, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - স্পেনের বাস্ক বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সশস্ত্র গ্র"প ইটিএ'র সামরিক শাখার প্রধান হুর্দান মার্তিতেগিকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। স্পেন সরকারের একটি সূত্র শনিবার একথা জানিয়েছে। সূত্রটি জানিয়েছে, ২৮ বছর বয়সী মার্তিতেগিকে দক্ষিণ ফ্রান্স থেকে তার দুই সহযোগীসহ গ্রেপ্তারের সময় তার সঙ্গে একটি পিস্তল ছিল এবং তিনি নম্বরপ্লেট বদলানো একটি চুরি করা গাড়ি ব্যবহার করছিলেন। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, স্পেন সীমান্তবর্তী পূর্ব-পিরেনিজের মোঁতারিও এলাকা থেকে ইটিএ'র সন্দেহভাজন তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর মধ্যে একজন গ্র"পটির শীর্ষ নেতা। ওদিকে, স্পেনের গণমাধ্যম জানিয়েছে, মার্তিতেগিকে তার দেহরক্ষী মিকেল ওরোজ এবং ইটিএ'র একটি সেলের সন্দেহভাজন নেতা আলেক্স উরিয়ার্তেসহ গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া উরিয়ার্তের সেলের আরও তিন সন্দেহভাজন কর্মীকে স্পেনের আলভা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। 'দৈত্য' হিসেবে পরিচিত ছয়ফুটের বেশি উচ্চতার সুদেহী ও বলশালী মার্তিতেগি স্পেন এবং ফ্রান্সে সবচেয়ে দুর্ধর্ষ মানুষদের একজন হিসেবে বিবেচিত। সেখানকার বিমানবন্দর, রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে তার ছবিসহ 'ওয়ান্টেড' পোস্টার সাঁটানো থাকে। গত জুলাইতে স্পেনীয় পুলিশের অভিযানে ইটিএ'র সশস্ত্র হামলা চালানোর মূল গ্র"প 'ভিযাসায়া সেল' ভেঙে পড়ার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন মার্তিতেগি। স্পেনের পুলিশ স্টেশনসহ সরকারি ভবনগুলোতে বেশ কয়েকটি বোমা হামলার জন্য দায়ী করা হয়ে থাকে এ গ্র"পটিকে। স্পেনের বিখ্যাত বিচারক বালতাসার গার্জনের সমন্বয়ে স্পেন ও ফরাসি পুলিশের মধ্যে একটি যৌথ অভিযান শুরুর ধারাবাহিকতায় মার্তিতেগিকে গ্রেপ্তারে এ সাফল্য এসেছে বলে ধারণা করা হচ্ছে। চিলির সাবেক স্বৈরশাসক অগুস্তো পিনোশেকে হস্তান্তরের মূল নায়ক হিসেবে বিবেচনা করা হয় গার্জনকে। মার্তিতেগির গ্রেপ্তার সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিচারক গার্জন বলেন, "এটা সব স্পেনীয়র জন্যই মঙ্গলজনক, এতে বোঝা যাচ্ছে যে, পুলিশ সর্বক্ষণই সক্রিয় রয়েছে।" উত্তর স্পেন এবং দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য প্রায় ৪০ বছর ধরে চালানো সশস্ত্র আন্দোলনে বহু বোমা হামলা ও গোলাগুলিতে এ পর্যন্ত প্রায় ৮০০ মানুষের মৃত্যুর জন্য দায়ী করা হয়ে থাকে ইটিএ-কে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬০৫ ঘ.