২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নরওয়ের ট্যাংকারে সোমালি জলদস্যুদের হামলা নস্যাৎ

নরওয়ের একটি ট্যাংকারে সোমালিয়ার জলদস্যুদের হামলা নস্যাৎ করে ৭ বন্দুকধারীকে আটক করেছে ন্যাটো বাহিনী। ন্যাটো কর্মকর্তারা রোববার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2009, 11:05 AM

Updated : 26 Aug 2022, 11:20 AM

এনআরবি কোর্তে-রিয়্যাল, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নরওয়ের একটি ট্যাংকারে সোমালিয়ার জলদস্যুদের হামলা নস্যাৎ করে ৭ বন্দুকধারীকে আটক করেছে ন্যাটো বাহিনী। ন্যাটো কর্মকর্তারা রোববার একথা জানিয়েছেন। কানাডার যুদ্ধজাহাজ দ্য উইনিপেগ এর এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, "জলদস্যুরা রাইফেল ও রকেট চালিত গ্রেনেড নিয়ে শনিবার দিনশেষে ৮০,০০০-টন 'এমভি ফ্রন্ট আডেন্নে' জাহাজে ওঠার চেষ্টা করার পর তারা এর পাল্টা জবাব দেয়।" উইনিপেগ এর পাবলিক এফেয়ার্স অফিসার মাইকেল ম্যাকউইন্নি বলেন, "জলদস্যুরা অস্ত্রশস্ত্র ছেড়ে পালালে কানাডিয় যুদ্ধজাহাজ রাতে কয়েকঘন্টা তাদের পিছু ধাওয়া করে এবং সব বাতি নিভিয়ে দিয়ে অন্ধকারে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চালায়।" পর্তুগিজ যুদ্ধজাহাজ কার্তে রিয়ালকে ফোনে উইনিপেগ থেকে ম্যাকউইন্নি বলেন, "আমরা তাদের পথ বন্ধ করে দিয়েছি।" এর আগে এডেন উপসাগরে শনিবার সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে ২০ ইয়েমেনি জিম্মিকে উদ্ধার করে নেদারল্যান্ডসের সেনারা। পর্তুগিজ যুদ্ধজাহাজ 'কোর্তে-রিয়্যাল' থেকে ন্যাটোর লেফট্যানেন্ট কমান্ডার আলেক্সান্ডার ফার্নান্দেজ জানান, জলদস্যুরা রাইফেল ও গ্রেনেড নিয়ে একটি গ্রিক ট্যাঙ্কারে হামলা চালালে এর জবাব দিতে এগিয়ে যায় ন্যাটো টহল বহরের একটি ডাচ জাহাজ। এ সময় জলদস্যুরা পিছু হটে ছিনতাই করা আরেকটি ইয়েমেনি মাছ ধারার জাহাজে গিয়ে ওঠে। এরপর ইয়েমেনি জলদস্যুদের জাহাজকে ধাওয়া করে ডাচ সেনারা। ফার্নান্দেজ বলেন, "আমরা জলদস্যুদের হাত থেকে ইয়েমেনি জাহাজটিকে মুক্ত করে জিম্মি ২০ জেলে এবং জলদস্যুদের ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছি। জলদস্যুদের সঙ্গে যুদ্ধ হয়নি, তারা গুলি ছোড়েনি।" রয়টার্সকে তিনি জানান, জাহাজটিতে জেলেদের গত এক সপ্তাহ ধরে জিম্মি করে রেখেছিল জলদস্যুরা। সেনারা জলদস্যুদের কিছু সময়ের জন্য আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়। তাদের আটক করার কোনো আইনগত ক্ষমতা তাদের নেই বলে তিনি জানান। পূর্ব আফ্রিকার উপকূলে জলদস্যুদের প্রতিরোধ করতে বিভিন্ন দেশ সেনা মোতায়েন করলেও সা