পোর্ট অফ স্পেন, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ল্যাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব ও সম্পৃক্ততার নতুন যুগের অংশ হিসেবে কমিউনিস্ট কিউবার সঙ্গে সম্পর্কের 'নতুন সূচনা' চান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ত্রিনিদাদ এন্ড টোবাগোর রাজধানী পোর্ট অফ স্পেনে পঞ্চম 'সামিট অফ দি আমেরিকাস' সম্মেলনে শুক্রবার ওবামা একথা বলেন।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিতে যাওয়ার আগে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠোর সমালোচক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের সঙ্গে করমর্দন করে তার ল্যাতিন আমেরিকা অভিযানের শুভ সূচনা করেন ওবামা। দুই নেতার এ আন্তরিক করমর্দন সবার প্রশংসা কুড়িয়েছে।
ওবামা-শ্যাভেজের হাত মেলানোর ছবি খুব দ্রুতই গণমাধ্যমের প্রচার পায়। এ প্রসঙ্গে বলতে গিয়ে শ্যাভেজ সাংবাদিকদের বলেন, "প্রেসিডেন্ট ওবামা বিচক্ষণ মানুষ, আগেরজনের মতো নন।"
উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে সম্মেলন কক্ষে প্রবেশের পর ওবামা ভাষণে বলেন, "আমরা অতীত মতানৈক্যের দাসত্ব করতে পারি না।"
ল্যাতিন আমেরিকাকে বৈশ্বিক মন্দার প্রভাব, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ এবং মাদক-চোরাচালান ও অপহরণের মতো হুমকি মোকাবেলায় সহায়তার প্রতিশ্র"তি দেন ওবামা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, "কিউবার সঙ্গে একটি নতুন সূচনা চায় যুক্তরাষ্ট্র। আমি জানি এটা এক দীর্ঘ পরিক্রমা, যা পাড়ি দিতে কয়েক দশকের অবিশ্বাস দূর করতে হবে, কিন্তু এমন কঠিন অনেক পদক্ষেপ আছে যা থেকে আমরা একটা নতুন দিনে পৌঁছাতে পারি।"
ওবামা বলেন, "গত দুই বছর ধরে আমি বলে আসছি এবং আজ আবারও বলছি
bdnews24