ওয়াশিংটন, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এই প্রথমবারের মতো গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার পথ পরিস্কার করলো যুক্তরাষ্ট্র। সাবেক বুশ প্রশাসনের নীতি থেকে অনেকটা সরে এসে দেশটির পরিবেশ রক্ষা সংস্থা (ইপিএ) গ্রিনহাউস গ্যাস নির্গমনকে জলবায়ু-উষ্ণায়নকারী দূষণ এবং মানব স্বাস্থ্য ও কল্যাণের জন্য বিপজ্জনক বলে ঘোষণা করেছে শুক্রবার।
এর ফলে ওবামা প্রশাসন কার্বন নির্গমন রোধে একটি আইন পাসের পথে এগোতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
ইপিএ'র এ পদক্ষেপের খবরে যুক্তরাষ্ট্রের পরিবশেবাদী এবং কংগ্রেসে তাদের সমর্থকরা উল্লসিত হলেও উদ্বিগ্ন হয়ে পড়েছে শিল্পমালিকরা। ওদিকে হোহাইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট বারাক ওবামা গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে প্রশাসনিক পদক্ষেপের ব্যবস্থা সম্বলিত একটি আইন পাসের পক্ষে।
কংগ্রেস ইতোমধ্যেই যানবাহন, কয়লা-চালিত শক্তিকেন্দ্র এবং তেল শোধনাগারসহ এ ধরনের অন্যান্য উৎস থেকে কার্বন নির্গমন কমাতে একটি বিল উত্থাপনের কথা বিবেচনা করছে।
যুক্তরাষ্ট্র আন্তরিকভাবেই জলবায়ু পরিবর্তন মোকাবেলার লড়াইয়ে অংশ নিতে চায় বলে আন্তর্জাতিক স
bdnews24