২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দি-নির্যাতনকারী সিআইএ কর্মকর্তাদের বিচার হবে না

সন্ত্রাসবাদের অভিযোগে আটকদের জিজ্ঞাসাবাদের সময় নির্যাতনের সঙ্গে জড়িত সিআইএ কর্মকর্তাদের বিচার করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2009, 02:12 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ওয়াশিংটন, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সন্ত্রাসবাদের অভিযোগে আটকদের জিজ্ঞাসাবাদের সময় নির্যাতনের সঙ্গে জড়িত সিআইএ কর্মকর্তাদের বিচার করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলের কিছু নথি প্রকাশ করে ওবামা একথা জানিয়েছেন। তিনি যে চারটি নথি প্রকাশ করেছেন তাতে মাথা পানিতে চুবিয়ে রাখা, সপ্তাহকাল ধরে ঘুমাতে না দেওয়া, উলঙ্গ করে রাখা এবং বন্দিদের কক্ষের মধ্যে পোকমাকড় ঢুকিয়ে দেওয়াকে জিজ্ঞাসাবাদের কৌশল হিসেবে অনুমোদন দেওয়া হয়। নথিতে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদের এই কৌশল নির্যাতনের মধ্যে পড়ে না। পূর্বসূরির অনুমোদনের যুক্তি দেখিয়ে ওবামা জানিয়েছেন, নির্যাতনবিরোধী আইনের আওতায় সিআইএ কর্মকর্তাদের বিচার করার ইচ্ছা তার প্রশাসনের নেই। তবে ওবামা বলেন, "নথিতে যে সমস্ত জিজ্ঞাসাবাদ কৌশলের কথা বলা হয়েছে তা আমি ইতোমধ্যে বন্ধ করেছি।" বুশের আমলে সন্দেহভাজন সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদে সিআইএ কর্মকর্তাদের নির্যাতনী কৌশল বিশ্বব্যাপী নিন্দার ঝড় তোলে। ওবামা বিশ্বকে বোঝাতে চেষ্টা করছেন তার প্রশাসন সেই অবস্থান থেকে সরে এসেছে। একই সঙ্গে তিনি তাদের গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকারিতাও তুলে ধরতে চাইছেন। তবে তিনি বলেন, "আমাদের গোয়েন্দা সংস্থাগুলোতে যারা বিপদের মুখে সামনের সারিতে থেকে সাহসের সঙ্গে কাজ করছেন.... তাদের অবশ্যই এই আশ্বাস দিতে হবে যেন তারা তাদের কাজ করে যেতে পারে।" ওবামা প্রশাসন একথাও জানিয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে এবং বিদেশে যে কোনো ধরণের বিচারের হাত থেকে সিআইএ কর্মকর্তাদের তারা রক্ষার চেষ্টা করবে। স