নয়াদিল্লি, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের লোকসভা নির্বাচনের প্রথমদফা ভোট গ্রহণে বৃহস্পতিবার ভোটদানের হার ছিল ৬২ ভাগ। নির্বাচন কমিশনের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাটি একথা জানিয়েছে।
মাওবাদীদের হামলা ও অন্যান্য সহিংসতার মধ্য দিয়ে শুরু হওয়া দীর্ঘমেয়াদী নির্বাচনী প্রক্রিয়ার প্রথম দিনে কিছু কিছু রাজ্যে ভোটদানের এ হার ২০০৪ সালের সাধারণ নির্বাচনের চেয়ে কম।
ওদিকে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর প্রপৌত্র বরুণ গান্ধীকে বৃহস্পতিবার প্যারোলে মুক্তি দিয়েছে আদালত। নির্বাচনী জনসভায় মুসলিম বিদ্বেষী সা
bdnews24