নয়াদিল্লি, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)-- মাওবাদীদের একাধিক হামলার মধ্যে ভারতের সাধারণ নির্বাচনে বৃহস্পতিবার প্রথমধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। বিভিন্ন রাজ্যের ১২৪টি আসনে ভোট দিয়েছে কোটি কোটি ভোটার।
ছত্তিশগড়ে ভূমিমাইন বিস্ফোরণে ৫ নির্বাচনী কর্মকর্তা নিহত হয়েছে। মধ্য ও পূর্বাঞ্চলীয় নির্বাচনী এলাকায় মাওবাদী হামলায় নিহত হয় ১১ পুলিশ। ঝাড়খন্ডে ৪ নির্বাচনী কর্মকর্তাকে অপহরণ করে মাওবাদীরা। বিহারে বিদ্রোহীদের হামলায় দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। এছাড়া অনেক জায়গায় ভোটিং মেশিন ছিনতাই ও লুটপাটের ঘটনাও ঘটেছে।
ভোট দেওয়ার জন্য সকাল থেকেই ভোট কেন্দ্রের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে ভোটাররা। অনেকেই সাইকেল কিংবা ভ্যানে চড়ে ভোট দিতে আসে। ভোটকেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষনীয়। তারা অনেকেই শিশুদের সঙ্গে করে ভোটকেন্দ্রে আসেন।
উড়িষ্যা ও বিহারের ভোটকেন্দ্রেও মাওবাদী হামলা হয়েছে। বিবিসি'র সংবাদদাতা ক্রিস মরিস জানান, প্রত্যন্ত অঞ্চলে ওই হামলা বিচ্ছিন্ন ঘটনা হলেও তা নির্বাচনে বিঘ
bdnews24