২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের নির্বাচনে মুসলিম ভোটের দিকে তাকিয়ে সবাই

ভারতের লোকসভা নির্বাচনে ভোটের হিসাব-নিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমরা। নির্বাচনী রাজনীতির বিচারে 'কিং মেকার' হিসেবে বিবেচিত উত্তর প্রদেশ, কেরালা আর পশ্চিম বঙ্গের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর ভোটযুদ্ধে কংগ্রেস-বিজেপি-কমিউনিস্ট জোটের জয়-পরাজয়ের হিসাবও মুসলিম ভোটের ওপরই নির্ভর করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2009, 07:25 AM

Updated : 26 Aug 2022, 11:20 AM

আজমগড়, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ভারতের লোকসভা নির্বাচনে ভোটের হিসাব-নিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমরা। নির্বাচনী রাজনীতির বিচারে 'কিং মেকার' হিসেবে বিবেচিত উত্তর প্রদেশ, কেরালা আর পশ্চিম বঙ্গের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর ভোটযুদ্ধে কংগ্রেস-বিজেপি-কমিউনিস্ট জোটের জয়-পরাজয়ের হিসাবও মুসলিম ভোটের ওপরই নির্ভর করছে। আগামীকাল ১৬ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনে মুসলিম ভোট ইস্যু সামনে আসছে মুদ্রার দুই পিঠ নিয়েই। একদিকে সন্ত্রাসবাদ আর ইসলামি জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে মুসলিমবিরোধী মনোভাবকে উসকে দিচ্ছে বিজেপির মতো হিন্দু জাতীয়তাবাদী দল। আরেকদিকে উগ্র হিন্দু জাতীয়তাবাদ ও সা