২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেহরানে আটক ইরানি-মার্কিন সাংবাদিকের বিচার শুরু

ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে জানুয়ারিতে আটক এক ইরানি-মার্কিন সাংবাদিকের বিচার এ সপ্তাহে শুরু হয়েছে। রায়ও খুব শিগগিরি হবে বলে মনে করা হচ্ছে। ইরানের বিচার বিভাগ মঙ্গলবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2009, 12:33 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

তেহরান, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে জানুয়ারিতে আটক এক ইরানি-মার্কিন সাংবাদিকের বিচার এ সপ্তাহে শুরু হয়েছে। রায়ও খুব শিগগিরি হবে বলে মনে করা হচ্ছে। ইরানের বিচার বিভাগ মঙ্গলবার একথা জানিয়েছে। বিচার বিভাগের মুখপাত্র আলীরেজা জামসিদি এক সাংবাদিক সম্মেলনে বলেন, "সাংবাদিক রোক্সানা সাবেরির বিচারের প্রথম শুনানি হয়েছে গতকাল (সোমবার)।" রায়ও খুব শিগগিরি সম্ভবত আগামী দুই/তিন সপ্তাহের মধ্যে হবে বলে জানান তিনি। ৩১ বছর বয়স্ক সাবেরির জন্ম যুক্তরাষ্ট্রে। তিনি বিবিসি, ন্যাশনাল পাবলিক রেডিও ও অন্যান্য গণমাধ্যমে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির জন্য তিনি জানুয়ারিতে ইরানে আটক হন। ইরানের আইনে গুপ্তচরবৃত্তির সাজা মৃত্যুদণ্ডও হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩১ ঘ.