নয়াদিল্লি, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এপ্রিল-মে মাসের সাধারণ নির্বাচনের পর ভারতের নতুন সরকার পূর্ণ মেয়াদে নাও টিকে থাকতে পারে। দু/তিন বছর পর রাজনৈতিক অনিশ্চয়তায় পড়তে পারে ভারত। ১৪ জন শীর্ষ বিশ্লেষকের ওপর জরিপ চালিয়ে রয়টার্স একথা জানিয়েছে।
কংগ্রেস পার্টির নেতৃত্বাধীন ভারতের ক্ষমতাসীন কোয়ালিশন সরকার অভ্যন্তরীন বিরোধে গত কয়েক সপ্তাহ ধরেই সমর্থন হারাচ্ছে। ক্ষমতায় থাকতে তাদের বাম সমর্থন প্রয়োজন পড়তে পারে। বিশ্লেষকরা একথা বলেছেন।
১৬ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট 'ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স' (ইউপিএ) এবং ভারতীয় জনতা পার্টি-বিজেপির নেতৃত্বাধীন 'ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স' (এনডিএ) এর মধ্যে মূল প্রতিযোগিতা হবে বলে ধারণা করা হচ্ছে।
কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের অনেক সংস্কার কাজই সাবেক কমিউনিস্ট মিত্রদের বিরোধিতার কারণে বন্ধ হয়ে গেছে।
কংগ্রেস-বিজেপি দুই দলের বিকল্প হিসাবে ছোট ছোট নয়টি দলের সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে একটি 'তৃতীয় মোর্চা' গঠন করেছে কংগ্রেসের সাবেক কমিউনিস্ট মিত্ররা। কমিউনিস্টদের নেতৃত্বাধীন এ জোট গত তিন সপ্তাহে ধীরে ধীরে ভাল জনসমর্থন আদায়ে সক্ষম হয়েছে। তবে জোটের সমস্যার কারণে এ সপ্তাহে তাদের জনপ্রিয়তা গত সপ্তাহের তুলনায় ৪ পয়েন্ট কমেছে।
অন্যদিকে, জাতীয় রাজনীতির প্রধান দুটি জোট ক্ষমতাসীন কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) এবং ভারতীয় জনতা পার্টি-বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) আঞ্চলিক মিত্রদের ধরে রাখতে হিমশিম খেতে থাকায় নির্বাচনে কোনো জোটই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পেলে একটি দুর্বল কিংবা স্বল্প-আয়ুর সরকার গঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিতর্কিত পরমাণু চুক্তি নিয়ে বিরোধে কমিউনিস্টরা কংগ্রেস সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ার ঘটনা ছাড়া গত পাঁচ বছর ধরে মোটামুটি একটি স্থিতিশীল জোট নিয়েই দেশ শাসন করতে পেরেছে কংগ্রেস। কিন্তু ভারতের রাজনৈতিক অঙ্গনে কয়েক দশকের আধিপত্য সত্ত্বেও এখন অনেক আঞ্চলিক দল আর রাজনৈতিক গ্র"পগুলোর কাছ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে কংগ্রেস।
হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি'র নেতৃত্বাধীন জোটও বিভিন্ন স্থানে মিত্র হারাচ্ছে। দক্ষিণ ভারতের তামিল নাড়ুতে তাদের উপস্থিতি খুবই দুর্বল। আর উত্তরের অনেক রাজনৈতিক দলই মুসলিম ভোটারদের দলে টানতে বিজেপির কাছ থেকে দূরত্ব বজায় রাখছে। বিহার এবং তামিল নাড়
bdnews24