২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউবার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নিলেন ওবামা

কিউবার কয়েক দশকের মার্কিন নিষেধাজ্ঞার মধ্য থেকে সোমবার কিছু বাধা-নিষেধ তুলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। কিউবান-আমেরিকানদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পাশাপাশি কিউবায় মার্কিন টেলিকমিউনিকেশন সার্ভিসের ওপর বাধা-নিষেধ তোলার পদক্ষেপ নিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2009, 09:07 AM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ওয়াশিংটন, এপ্রিল, ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কিউবার কয়েক দশকের মার্কিন নিষেধাজ্ঞার মধ্য থেকে সোমবার কিছু বাধা-নিষেধ তুলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। কিউবান-আমেরিকানদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পাশাপাশি কিউবায় মার্কিন টেলিকমিউনিকেশন সার্ভিসের ওপর বাধা-নিষেধ তোলার পদক্ষেপ নিয়েছেন তিনি। এতে করে কিউবান-আমেরিকানরা অবাধে কিউবায় যাওয়া আসা করতে পারবে। এমনকি কিউবায় তাদের আত্মীয়-স্বজনদের অর্থও পাঠাতে পারবে। অন্যদিকে, মার্কিন টেলিকমিউনিকেশন ফার্মগুলোও কিউবায় কাজ শুরু করতে পারবে। কিউবার ওপর বুশ প্রশাসনের কট্টর দৃষ্টিভঙ্গি থেকে এ এক বিরাট পরিবর্তন। ওবামা গত মাসে কিউবার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা শিথিলের বিল সই করার পর এ পদক্ষেপ নিলেন। হোয়াইট হাউসের এ পদক্ষেপে ৪৭ বছর আগে কিউবায় আরোপিত ওয়াশিংটনের বাণিজ্য নিষেধাজ্ঞার পুরোপুরি অবসান না ঘটলেও এটি দুই শত্র" দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের পট প্রস্তুত করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেছেন, "কিউবার জনগণের মৌলিক মানবাধিকার পাওয়ার আকাঙ্খার কথা ভেবেই প্রেসিডেন্ট কয়েক ধাপে নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে মনস্থির করেছেন। তথ্যপ্রবাহ অবাধ করতেই তিনি এ সমস্ত পদক্ষেপ নিচ্ছেন।" যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, নতুন এই পদক্ষেপ কিউবাকে গণতান্ত্রিক সংস্কারে উদ্বুদ্ধ করবে বলে ওবামা আশা করছেন। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে কিউবায় গণতান্ত্রিক সংস্কারের দাবি জানিয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫১০ ঘ.