২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার আহ্বানে শ্যাভেজের সমর্থন

২১ শতকে সংঘাত-মুক্ত বিশ্ব গড়ে তোলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আহ্বানকে মঙ্গলবার স্বাগত জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2009, 12:01 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

টোকিও, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ২১ শতকে সংঘাত-মুক্ত বিশ্ব গড়ে তোলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আহ্বানকে মঙ্গলবার স্বাগত জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। তবে, একইসঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা হামলার জন্য যুক্তরাষ্ট্রকে জাপানের কাছে ক্ষমা চাওয়ারও আহ্বান জানিয়েছেন শ্যাভেজ। জাপানের রাজধানী টোকিওতে এক সংবাদ সম্মেলনে শ্যাভেজ বলেন, "৪৮ ঘণ্টা আগে ওবামা বলেছেন ২০ শতক ছিল সংঘাতের শতক এবং নতুন শতকটি হওয়া উচিত শান্তির। এটা একটা ভাল বিবৃতি।" আগামী সপ্তাহে 'আমেরিকা সামিট' এর আগে এটি শ্যাভেজের আরেকটি সংহতিমূলক বক্তব্য। স