২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্তিত্ব রক্ষায় জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে পাকিস্তান: জারদারি

পাকিস্তান নিজ অস্তিত্ব রক্ষায় ইসলামপন্থি জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি যুক্তরাষ্ট্রের আফগান-পাকিস্তান বিষয়ক বিশেষ দূত রিচার্ড হলব্র"ককে একথা বলেছেন। দেশটির শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক 'ডন' মঙ্গলবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2009, 11:26 AM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ইসলামাবাদ, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তান নিজ অস্তিত্ব রক্ষায় ইসলামপন্থি জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি যুক্তরাষ্ট্রের আফগান-পাকিস্তান বিষয়ক বিশেষ দূত রিচার্ড হলব্র"ককে একথা বলেছেন। দেশটির শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক 'ডন' মঙ্গলবার একথা জানিয়েছে। পত্রিকাটি জানায়, পাকিস্তান সফররত মার্কিন দূত তাকে আফগান সীমান্তবর্তী জঙ্গি ঘাঁটিগুলো নির্মূলের আহ্বান জানানোর পর জারদারি সোমবার একথা বলেন। প্রেসিডেন্ট ওবামা আফগানিস্তান-পাকিস্তানে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল প্রকাশের পর ওই অঞ্চলে বিশেষ দূত হলব্র"কের এটাই প্রথম সফর। তিনি আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ইসলামাবাদে যান। সোমবারের বৈঠকের পর হলব্র"ক ও মার্কিন এডমিরাল মাইক মুলেনকে বলা জারদারির কথার উদ্ধৃতি দিয়ে তার কার্যালয় জানায়, "পাকিস্তান নিজ অস্তিত্বের জন্য লড়ছে।" আফগানিস্তানে বাড়তে থাকা তালেবান তৎপরতা সামাল দিতে পাকিস্তান যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। আবার একইসঙ্গে পাকিস্তান জুড়ে ক্রমবর্ধমান জঙ্গি হামলার কারণে দেশটির স্থিতিশীলতা নিয়ে পশ্চিমারা উদ্বিগ্ন। জারদারি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে হলব্র"ক ও মুলেন উভয়ই পাকিস্তানকে জঙ্গি নির্মুলে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। কয়েকটি জঙ্গি দলের সঙ্গে শান্তি চুক্তি করে পাকিস্তান ইতোমধ্যেই ব্যাপাকভাবে সমালোচিত হয়েছে। জারদারি সোমবারের বৈঠকে হলব্র"ক ও মুলেনকে বলেন, তার সরকার সহিংসতা পরিহারকারীদের সঙ্গেই কেবল আলোচনা চালিয়ে যাবে এবং জঙ্গিদের কোনও চাপের কাছে মাথা নত করবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭২৫ ঘ.