২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে ওবামার সমর্থন

ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের উদ্যোগটি আবারও সক্রিয় করে তুলতে চায় যুক্তরাষ্ট। প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার তুরস্কে এ ঘোষণা দিয়ে বলেছেন, ইসলামের সঙ্গে যুদ্ধে লিপ্ত নয় তার দেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2009, 04:17 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

আঙ্কারা, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের উদ্যোগটি আবারও সক্রিয় করে তুলতে চায় যুক্তরাষ্ট। প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার তুরস্কে এ ঘোষণা দিয়ে বলেছেন, ইসলামের সঙ্গে যুদ্ধে লিপ্ত নয় তার দেশ। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের ২০০৭ সালের অ্যানাপোলিস সম্মেলনের ঘোষণার কোনো 'বৈধতা নেই' বলে গত সপ্তাহে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওবামা মুসলিম জনবহুল দেশ তুরস্ক সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরলেন। তুরস্কের পার্লামেন্টে বক্তৃতায় ওবামা বলেন, "আমি স্পষ্ট করে জানাচ্ছি, যুক্তরাষ্ট্র দ্বি-রাষ্ট্রীক সমাধানকে দৃঢ়ভাবে সমর্থন করে; শান্তি ও নিরাপদ পরিবেশে ইসরায়েল ও ফিলিস্তিন পাশাপাশি অবস্থান করবে